সময় কলকাতা ডেস্ক,২২ জুনঃ নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের পর বুধবার পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থীর আবেদনের ভিত্তিতে বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করেছে রাজ্য সরকার। এদিন মামলা গ্রহণ করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

শুক্রবার এই সংক্রান্ত শুনানি হতে পারে। এই মামলার শুনানিতে বুধবার বিচারপতি সিনহা বলেছিলেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই এই তদন্তভার রাজ্যের কোনও সংস্থাকে দেওয়া যাবে না। তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, ৭ জুলাই সিবিআইকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। ৮ জুলাই পঞ্চায়েত ভোটের নির্ধারিত দিন। তার আগেরদিন সিবিআইকে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত নানান দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশের পর বুধবার পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উলুবেড়িয়ার একটি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। উলুবেড়িয়া-২ ব্লকে কাশ্মীরা বিবি ও ওমজা বিবি নামের দুই সিপিএম প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। অভিযোগ, স্ক্রুটিনিতে তাঁদের ফর্ম বাতিল করে দেওয়া হয়।
আরও পড়ুন সমস্ত বিতর্ককে পিছনে ফেলে এবার ‘শিবপুর’ ছবির মুখ্য ভূমিকায় স্বস্তিকা ও বিক্রম

এই দুই প্রার্থীর অভিযোগ, তাঁরা যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তা বিকৃত করা হয়েছে। একইসঙ্গে তাঁদের বক্তব্য, বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি। এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দু’জন। সেই মামলাতেই এদিন বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। আদালত এদিন বলেছে, আগামী ৭ জুলাইয়ের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। ৮ জুলাই পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ঠিক তার আগের দিন তদন্ত রিপোর্ট চাইল আদালত। এদিন বিচারপতি আরও বলেন, রাজ্য পুলিশকে এই তদন্তভার দেওয়া যাবে না । কারণ যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকেই এই ভার দিয়েছেন বিচারপতি। আদালতের এই রায় বাংলা কেন দেশের নির্বাচনী ইতিহাসেও সম্ভবত নজিরবিহীন।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা
সিকিম থেকে ফিরল কফিনে বন্দি নতুন সংসারের স্বপ্ন