Home » সমকামী বিবাহকে স্বীকৃতি দিল এস্তোনিয়া

সমকামী বিবাহকে স্বীকৃতি দিল এস্তোনিয়া

সময় কলকাতা ডেস্ক, ২৩ জুন : সমকামী বিবাহ বৈধ ঘোষণা করল এস্তোনিয়া। “বৃহত্তর সমতার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপে” – এস্তোনিয়ার সংসদ মঙ্গলবার সমকামী বিবাহকে বৈধ করার নতুন আইনের পক্ষে রায় দিয়েছে। উল্লেখ্য,উত্তর ইউরোপের প্রথম বাল্টিক দেশ হিসেবে এস্তোনিয়া সমকামী বিবাহকে বৈধ করার  পদক্ষেপ নিল।

আরও পড়ুন :বিরাটকে প্রেমের প্রস্তাব দেওয়া ‘সমকামী’ মহিলা ক্রিকেটার ঘর বাঁধলেন বান্ধবীর সঙ্গে

২০১৬ সালের পারিবারিক আইন আইন সংশোধন করে এই বিল আনা হয়েছে। এই আইন এস্তোনিয়াতে বিদ্যমান অংশীদারিত্বের স্বীকৃতিকে আরও প্রসারিত করেছে যা সমকামী নাগরিক ইউনিয়ন এবং বিদেশে  সমকামী বিবাহের জন্য অনুমোদিত।নতুন আইন আগামী ১ জানুয়ারী, ২০২৪ থেকে কার্যকর হবে। এই আইনে সমকামী দম্পতিদেরও বিয়ে করার এবং সন্তান দত্তক নেওয়ার বিকল্প থাকবে।

১০১ আসনের এস্তোনিয়া সংসদে  ৫৫-৩৪ ভোটে  মঙ্গলবার বিলটি অনুমোদন করা হয়েছে।উল্লেখ্য,সেন্টার রাইট রিফর্ম পার্টির নেতা প্রধানমন্ত্রী কাজা ক্যালাস এই বছরের শুরুর দিকে মধ্যপন্থী এস্তোনিয়া 200 পার্টি এবং সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির সাথে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা তৈরি করতে সফল এক উদার-ভিত্তিক জোট তৈরি করেছিলেন ।জোটটি  শক্তিশালী ইউক্রেনপন্থী, ইউরোপীয় ইউনিয়নপন্থী অবস্থান নিয়েছে — এবং যেটি সমকামী বিবাহের অধিকারকে সমর্থন করে।

এস্তোনিয়ায়, এস্তোনিয়ান মানবাধিকার কেন্দ্র দ্বারা পরিচালিত একটি সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, লেসবিয়ান, গে, উভকামী এবং ট্রান্সজেন্ডার (এলজিবিটি) মানুষের অধিকারের জন্য সমর্থনের বিষয়টি সামনে এনেছে । ৫৩ শতাংশ এস্তোনিয়ান সমকামী বিবাহ সমর্থন করে।

এখনও, এস্তোনিয়ার এখনও অনেক সমকামী ব্যক্তি হয়রানি ও বৈষম্যের সম্মুখীন হন।তবুও তুলনামূলকভাবে, প্রতিবেশী লাটভিয়া এবং লিথুয়ানিয়ায় সমকামী অংশীদারিত্বকে স্বীকৃতি দেওয়ার আইন যখন বিন্দুমাত্র এগোয় নি তখন এস্তোনিয়া সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।উল্লেখ্য,২০০১ সালে, নেদারল্যান্ডস সমকামী দম্পতিদের বিয়ের বিকল্প প্রসারিত করার প্রথম দেশ হয়ে ওঠে।আরও আগে ১৯৮৯ সালে ডেনমার্ক একটি সমকামী যুগলের বিবাহকে  মেনে নিয়েছিল।

এস্তোনিয়া ৩৫ তম দেশ যারা ইতিমধ্যে বিবাহের সমতা গ্রহণ করার লক্ষ্যে সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে।৩৪ তম দেশ হিসেবে এন্ডোরা সমকামী বিবাহকে  স্বীকৃতি দিয়েছিল। এস্তোনিয়ার সমকামী বিবাহকে  স্বীকৃতিদানের  ফলে পৃথিবীর  জনসংখ্যার ১৬.৯ শতাংশ মানুষের কাছে সমকামী বিবাহের দরজা উন্মুক্ত।এস্তোনিয়া বিবাহের সমতা প্রসারিত করার ক্ষেত্রে অন্যান্য মধ্য ইউরোপীয় দেশগুলির জন্য একটি উদাহরণ স্থাপন করেছে, বলাই বাহুল্য।।

আরও পড়ুন : আটারলি বাটারলি গার্লের নেপথ্যের মানুষ আর নেই

About Post Author