Home » চিরবিদায়, বিশ্বের প্রবীণতম আফ্রিকান পেঙ্গুইন ইটি

চিরবিদায়, বিশ্বের প্রবীণতম আফ্রিকান পেঙ্গুইন ইটি

সময় কলকাতা ডেস্ক,২৩ জুন :চলে গেল বিশ্বের প্রাচীন ও প্রবীণতম আফ্রিকান পেঙ্গুইন ইটি ।মেট্রো রিচমন্ড চিড়িয়াখানা (MRZ) সম্প্রতি ঘোষণা করেছে যে ইটি (ET), একটি ৪৩ বছর বয়সী আফ্রিকান সম্প্রতি স্ত্রী পেঙ্গুইন মারা গিয়েছে, যা ছিল বিশ্বের আফ্রিকান পেঙ্গুইন প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি বয়সী ।

একটি সাংগঠনিক রিলিজ অনুযায়ী,  আমেরিকার চিড়িয়াখানা টি জানিয়েছে,শনিবার, ১৭ জুন, ২০২৩ পেঙ্গুইনটির মৃত্যু হয়েছে। আরো জানানো হয়েছে, প্রাকৃতিক কারণে পেঙ্গুইনটি শান্তিপূর্ণভাবে মারা যায় ।৪৩ বছর বয়সী আফ্রিকান পেঙ্গুইনটি যা কিনা পৃথিবীর প্রবীণতম পেঙ্গুইন- তার মৃত্যুতে এমআরজেডের পক্ষে শোক প্রকাশ করা হয়েছে।

সাধারণভাবে পেঙ্গুইনের গড় আয়ুষ্কাল ১৫ থেকে ২০ বছর। ৪৩ বছর বয়স ধরে কাউকে বাঁচতেই দেখা যায় না।অর্থাৎ ইটি নামের পেঙ্গুইন এক দীর্ঘ পরমায়ু পেয়েছিল। এই আফ্রিকান পেঙ্গুইন ৪৩ বছর ৪ মাস ২০ দিন বাঁচার এক অনন্য নজির কায়েম করেছে, বলাইবাহুল্য।

মেট্রো রিচমন্ড জু রিলিজ অনুযায়ী ,  “ ইটি চিড়িয়াখানার দর্শক এবং কর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। বিশ্বের বহু মানুষ তাকে ভালোবাসত। এই বছরের শুরুর দিকে, তিনি পেঙ্গুইন ইন্টারন্যাশনালের মার্চ অফ পেঙ্গুইন ম্যাডনেস টুর্নামেন্টে ‘প্রতিদ্বন্দ্বিতা’ করেছিল সে । দর্শকদের ভোটের জন্য সে “ফ্লিপার ফোর” রাউন্ডে পৌঁছে যায় ।”

২৮জানুয়ারী, ১৯৮০ তারিখে, ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্মগ্রহণ করে ইটি।পরে কলম্বাস চিড়িয়াখানায় চলে যায়।১৯৮২ সালে তার নামকরণ করা হয়, যে নামকরণের পেছনে ছিল একটি চলচ্চিত্র। উল্লেখ্য,সে বছরে চলচ্চিত্র ই টি
(এক্সট্রা-টেরেস্ট্রিয়াল ) মুক্তি পায়। বছর পনেরোর পেঙ্গুইনটিকে কলোনির মূল সদস্য হিসেবে ১৯৯৫ সালে এমআরজেডে আনা হয়েছিল।পেঙ্গুইনরা একগামী এবং সারাজীবন সঙ্গম সক্ষম , কিন্তু যেহেতু সে তার অন্য সঙ্গীদের চেয়ে বেশি বেঁচে ছিল, তাই তার জীবদ্দশায় ইটির ৩ জন সঙ্গী ছিল। তার জীবিত পুরুষ সঙ্গী, আইনস্টাইন, রবিবার সকালে পেঙ্গুইন কলোনিতে আপাতত নিঃসঙ্গ।তার দীর্ঘদিনের সঙ্গী চিরঘুমে।।

About Post Author