সময় কলকাতা ডেস্ক,২৫ জুনঃ রবিবার ভোররাতে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা যেন করমণ্ডলের স্মৃতি উসকে দিল। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পিছন থেকে ধাক্কা মেরে মারে অন্য একটি মালগাড়ি। সংঘর্ষে লাইনচুত্য দুই মালগাড়ির ১২টি বগি। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল? লুপ লাইনে একটা মালগাড়ি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও অন্য মালগাড়ি ঢুকল কীভাবে? দুর্ঘটনার পর থেকেই এই প্রশ্নই ঘোরাফেরা করতে থাকে সবার মুখে। এদিকে, দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে নিয়ে জানতে চাইলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার জানিয়েছেন, মালগাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তাই সিগন্যাল দেখতে পাননি। তিনি আরও বলেন, ‘চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ডিআরএম আশ্বাস দিয়েছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। সেইসময় বাঁকুড়ার দিক থেকে আরও একটি মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে প্রথম মালগাড়িটির পিছনে। লুপ লাইনে এই দুর্ঘটনার জেরে একটি ইঞ্জিন-সহ দু’টি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। গুরুতর আহত একটি মালগাড়ির চালক। এই দুর্ঘটনার জেরে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয় আদ্রা-খড়গপুর শাখায়। জোর সংঘর্ষে দু’টি গাড়ির ১২টি বগি লাইনচ্যুত হয়ে যায়। একটির উপর আরেকটি রেক উঠে যায়। লাইনচ্যুত হয় একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির একাধিক বগি।
আরও পড়ুন ফের রেল দুর্ঘটনা বালেশ্বরে, মালগাড়ির কামরায় আগুন

ভোররাতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা দ্বিতীয় মালগাড়িটির কেবিনে থাকা দু’জন চালককে উদ্ধার করেন। একই লুপ লাইনে কীভাবে দু’টি মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এমনটা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা। আদ্রা-খড়গপুর শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে টাটানগরের দিকে ঘুরিয়ে দেওয়া বলেই জানা গিয়েছে। একইসঙ্গে আরও বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী