Home » বুধেই রাজ্যে আসছে দ্বিতীয় দফার আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

বুধেই রাজ্যে আসছে দ্বিতীয় দফার আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সময় কলকাতা ডেস্ক,২৮ জুনঃ পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে মোতায়েন করা হচ্ছে্ কেন্দ্রীয় বাহিনী। আদালতের নির্দেশের পর প্রতিটি জেলাতেই ইতিমধ্যে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। দ্বিতীয় দফায় আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর জন্য সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। ওই কেন্দ্রীয়  বাহিনী বুধবার থেকেই জেলায় জেলায় পৌঁছাতে শুরু করবে এমনটাই আশা করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহা। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব মেনে কোন জেলায় সিআরপিএফ বা বিএসএফ-সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর কত কোম্পানি পাঠানো হবে তা স্থির করে দেবে মন্ত্রকই।

মঙ্গলবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শেষমেশ রাজ্য নির্বাচন কমিশনের দাবি মেনে নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে কোথায় কত মোতায়েন করা হবে তা কমিশন স্থির করে বাহিনীর কর্তাদের জানিয়ে দিয়েছিল। বলা হয়েছিল, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ২৬ কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। ২২ টি জেলা ধরে ধরে কত বাহিনী আপাতত মোতায়েন করতে হবে তা জানিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন। কোথায় কোন বাহিনী কত নিয়োগ তা নিয়ে পারস্পরিক এই তরজায় গোটা ব্যাপারটাই থমকে ছিল। এহেন পরিস্থিতিতে কমিশনের দাবি মেনেই নিল স্বরাষ্ট্র মন্ত্রক। কোথায় কোন বাহিনীর কত ফোর্স পাঠানো হবে তা স্বরাষ্ট্র মন্ত্রকই ঠিক করে দিচ্ছে।

আরও পড়ুন   পঞ্চায়েতে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কাটল জট, কমিশনের দাবি মানল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

তবে হাইকোর্টের নির্দেশ মতো আরও ৪৮৫ কোম্পানি বাহিনী দেওয়ার কথা স্বরাষ্ট্র মন্ত্রকের। এ ব্যাপারে দু’দফায় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠিয়ে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তার জবাব এখনও স্বরাষ্ট্র মন্ত্রক দেয়নি। এর আগে কেন্দ্রের আইনজীবী আদালতে জানিয়েছিলেন যে পঞ্চায়েত ভোট কয়েক দফায় ভেঙে দিলে অতিরিক্ত বাহিনী আর মোতায়েন করতে হবে না। সম্ভবত সেই কথাই ফের আদালতকে জানাতে পারে কেন্দ্র। তবে কমিশন এখনও পর্যন্ত ভোটের দফা ভাঙতে রাজি নয়। ফলে সবটাই এখন আদালতের উপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, বাহিনী চেয়ে মোট তিনবার স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। প্রথমবার হাই কোর্টের নির্দেশে প্রতি জেলার জন্য এক কোম্পানি করে ২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশমতো আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল। রবিবার বকেয়া বাহিনী পাঠানোর জন্য কমিশনের আরও একটি চিঠি পৌঁছয় দিল্লিতে। সোমবার সকালেই বাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক পালটা চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশনকে। তাতে জানানো হয়, ২২ কোম্পানির পর আরও ৩১৫ কোম্পানি অর্থাৎ মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে অনুমোদন করা হয়েছে। সেই বাহিনীকে কীভাবে কাজে লাগানো হল? সেই প্রশ্ন তোলা হয় চিঠিতে। এরপর আরও ৪৮৫ কোম্পানি বাহিনী কী প্রয়োজন, তাও জানতে চাওয়া হয়েছিল।

আরও পড়ুন  ১৯৯৬-র পর ফের বিশ্বকাপের সেমিফাইনাল ইডেনে, জয় সাহাকে বোঝাতে সক্ষম হয়েছি ইডেনের গুরুত্ব: স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

About Post Author