Home » ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোন ফোর্স কোথায় যাবে, জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোন ফোর্স কোথায় যাবে, জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

সময় কলকাতা ডেস্ক,২৮ জুনঃ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শেষমেশ রাজ্য নির্বাচন কমিশনের দাবি মেনে নিয়ে কোন ফোর্স কোথায় যাবে তা জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি এল স্বরাষ্ট্র মন্ত্রকের। কলকাতা হাইকোর্টের নির্দেশে ৮০০ কোম্পানির মধ্যে আপাতত যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অনুমোদন করেছিল দিল্লি, তা খুব তাড়াতাড়ি জেলায় জেলায় পাঠানো হবে। সোমবার রাতে জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এবার কোন ক্যাটাগরির ফোর্স কোন জেলায় যাবে তাও জানিয়ে দিল তারা।

আরও পড়ুন    রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যরা বৈধ, সমস্ত বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের         

প্রসঙ্গত, এই ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে কোথায় কত মোতায়েন করা হবে তা কমিশন স্থির করে বাহিনীর কর্তাদের জানিয়ে দিয়েছিল। কিন্তু বিএসএফ-সিআরপিএফের কর্তারা বলেছিলেন, এভাবে মোতায়েনের তালিকা ধরালে চলবে না। যেহেতু কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি-র মতো পৃথক ফোর্স রয়েছে, তাই সেই সব ফোর্স ধরে ধরে ডিপ্লয়মেন্ট লিস্ট দিতে হবে। কিন্তু কমিশন জানিয়ে দিয়েছিল, তা রাজ্য নির্বাচন কমিশনের কাজ নয়। তা করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।

হাইকোর্ট কমিশনকে শুধু ফোর্স মোতায়েনের নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে শেষমেশ কমিশনের দাবি মেনে নিল স্বরাষ্ট্র মন্ত্রক। কোথায় কোন বাহিনীর কত ফোর্স পাঠানো হবে তা স্বরাষ্ট্র মন্ত্রকই ঠিক করে দিল। সেই বাহিনী দ্রুত মোতায়েন শুরু হয়ে যাবে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণাতে পাঠানো হচ্ছে বিএসএফের ব্যাটেলিয়ন। মুর্শিদাবাদেও তাই। পুরুলিয়াতে পাঠানো হচ্ছে সিআরপিএফ ব্যাটেলিয়ন। অর্থাৎ জেলা ধরে ধরে কোন ফোর্স কোথায় যাচ্ছে তা জানিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনকে।

আরও পড়ুন   অশান্ত মণিপুরে যাচ্ছেন রাহুল গান্ধি

এদিকে,পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে মোতায়েন করা হচ্ছে্ কেন্দ্রীয় বাহিনী। আদালতের নির্দেশের পর প্রতিটি জেলাতেই ইতিমধ্যে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে।দ্বিতীয় দফায় আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর জন্য সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। ওই বাহিনী বুধবার থেকেই জেলায় জেলায় পৌঁছাতে শুরু করবে এমনটাই আশা করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহা। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব মেনে কোন জেলায় সিআরপিএফ বা বিএসএফ-সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর কত কোম্পানি পাঠানো হবে তা স্থির করে দেবে মন্ত্রকই।

About Post Author