Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৫৭-বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ত্রিশ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কোলকাতা দখল করেন।
১৮৫৫-ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।
১৯৩৭-বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর ‘৯৯৯’ চালু হয় লণ্ডনে।
১৯৯৩-ভারতে বাবরী মসজিদ ভাঙ্গার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকি লংমার্চ শুরু করেন।
২০০২-বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার৷
২০০৪-গণপূর্ত অধিদপ্তর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে।

আরও পড়ুন   উপাচার্যদের নিয়ে দুর্নীতি দমন কমিটি গঠন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯৩৩ – সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা এম. জে. কে. স্মিথ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৯ – মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।হোসে এমিলিও পাচেকো-র জন্মদিন আজ।
১৯৬৫ – গ্যারি প্যালিস্টার, ইংরেজ ফুটবল খেলোয়াড় এদিন জন্মান।
১৯৮৩-ইংরেজ গায়ক, গীতিকার, ড্যন্সার ও মডেল শেরিল কোল-এর জন্মদিন আজ।
১৯৮৫ – মার্কিন সাঁতারু এবং ২৩ টি অলিম্পিক স্বর্ণ পদক বিজয়ী মাইকেল ফেলপস আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৭১৭ – বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান আজকের দিনে প্রয়াত হন।
১৯১৭ – বৃটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজি-র প্রয়াণ দিবস আজ।
১৯৫৯ – খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী এদিন প্রয়াত হন।
১৯৬২-বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী প্রমীলা নজরুল-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author