সময় কলকাতা ডেস্ক,৩০ জুনঃ ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। পাতলা ঝোল বা ভাপা কিংবা পাতুরি হোক – নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। তাই ইলিশ মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন গন্ধরাজ ইলিশ। গন্ধরাজ লেবু আর ইলিশের এই মেলবন্ধন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। বাজারে এখন ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তার স্বাদ উপভোগ করতে খুব সহজেই বানাতে পারেন গন্ধরাজ ইলিশ। গন্ধরাজ ইলিশ ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে। গন্ধরাজ ইলিশ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ইলিশ মাছ-৫ টি
গন্ধরাজ লেবুর রস-১ চামচ
গন্ধরাজ লেবুর পাতা-৫টি
তেল-আধ কাপ,
হলুদ গুঁড়ো-১ চা চামচ
পেঁয়াজ কুচি-আধ কাপ
আরও পড়ুন বৃষ্টি ভেজা সন্ধ্যার আড্ডা জমিয়ে তুলতে বানিয়ে ফেলুন স্লাইস বাটার চিকেন রোল

রসুনবাটা- ১ চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চামচ
চেরা কাঁচালঙ্কা-৪-৫ টি
লঙ্কা গুড়ো-১ চা চামচ
লেবু গোল করে কাটা- ৪ টুকরো
নুন-স্বাদমতো

প্রণালী
প্রথমেই ইলিশ মাছের টুকরোগুলি রসুনবাটা, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, নুন মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। কড়াইতে প্রথমে তেল গরম করে মাছের টুকরোগুলি ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, চেরা কাঁচালঙ্কা আর রসুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছুক্ষণ কষানোর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে গরম জল দিন। ঝোল ফুটে এলে মাছগুলি দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট রান্না করুন। আঁচ কমিয়ে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিন। দু মিনিট আরও ঢেকে রাখুন। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে লেবুর টুকরোগুলি দিয়ে দিন। ১০ মিনিট এভাবে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন লোভনীয় গন্ধরাজ ইলিশ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি