সময় কলকাতা ডেস্ক,১ জুলাই ঃ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই হিংসাকবলিত কোচবিহার পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শাসক ও বিরোধীদের সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারে রাজ্যপাল শান্তির দূতের ভূমিকা নিক, এমনটাই আশা বিরোধীদের। রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য এদিন কোচবিহার সার্কিট হাউসের সামনে বিরোধী দলের প্রার্থী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মত ব্যক্তিত্ব উপস্থিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে কোচবিহারের সব বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি তোলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মতই সিপিএম প্রার্থী ও কংগ্রেস প্রার্থীরাও রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে দেখা যায়। তাদের অভিযোগ মূলত রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। অন্যদিকে কোচবিহারের তৃণমূল নেতা পার্থ প্রতীম রায় রাজ্যপালের নিরপেক্ষ ভূমিকা নিয়ে এই দিন প্রশ্ন তোলেন। এদিন কোচবিহারের পুঁটিমারিতে পৌঁছে সেখানকার সাধারণ মানুষজনের অভিযোগ শোনেন তিনি। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছেন রাজ্যপাল। এমনকী মৃত বিজেপি কর্মীর বাবা-মায়ের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল।

আরও পড়ুন পঞ্চায়েত ভোটে স্বচ্ছতা বজায় রাখতে ব্যালট বাক্সে কিউআর কোড লাগাচ্ছে নির্বাচন কমিশন
পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার। অশান্তি যেন কিছুতেই থামছেই না কোচবিহারে। মার পাল্টা মারের রাজনীতি চলছেই। কখনও গুলি, বোমা, কখনও ভাঙচুর। ভোটের আবহে ঘটেছে প্রাণহানিও। শাসক-বিরোধী তর্জায় বারবার শিরোনামে এসেছে কোচবিহার। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা বাড়িয়ে জেড প্লাস করে দিল কেন্দ্রীয় সরকার। অমিত শাহর নির্দেশেই অমিত শাহর ডেপুটির নিরাপত্তা বাড়ানো হচ্ছে। মনোনয়ন পর্বে নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলাও চালানো হয়। একের পর এক ঘটনার জেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর নিরাপত্তা বাড়ল বলেই মনে করা হচ্ছে। এরই পাশাপাশি কোচবিহারে একাধিক বিজেপি বিধায়কের নিরাপত্তা বাড়ছে বলে শোনা যাচ্ছে।

সুত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের কথা ভেবে এই সিদ্ধান্ত। নিরাপত্তা বাড়ানোর বিষয়টি স্বীকার করেছেন নিশীথ প্রামাণিকও। রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্যই নিশীথের নিরাপত্তার বহর বাড়ানো হচ্ছে বলে মত তৃণমূলের অনেকেরই। পর্যবেক্ষকদের অনেকের মতে, লোকসভা ভোটে নিশীথের লড়াই সহজ নয়। গত লোকসভা ভোটের সময়ে তৃণমূল থেকে লোক ভাঙিয়ে নিয়ে গেছিলেন নিশীথ প্রামাণিক। তাঁরা বেশিরভাগই পুরনো দলে ফিরে গেছেন। নিশীথ বুঝতে পারছেন, পঞ্চায়েত ভোটে কোচবিহারে গরিষ্ঠ সংখ্যক আসন না পেলে লোকসভা ভোটে চাপ বা়ড়তে পারে। সেই কারণেই তিনি এবার আরও মরিয়া।
আরও পড়ুন কোচবিহারে অশান্তির জের, নিশীথ প্রামাণিককে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?