সময় কলকাতা ডেস্ক,১০ জুলাইঃ সোমবার রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় বদলাতে শুরু করেছে আবহাওয়া। সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ বেশকিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তারই মধ্যে ওড়িশার কাছে বঙ্গোপসাগরে চোখ রাঙাতে শুরু করেছে নিম্নচাপ। যার জেরে শুক্রবার থেকেই তাপমাত্রা কিছুটা কমেছে। এদিকে, গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর।
আরও পড়ুন অ্যাশেজ সিরিজে প্রত্যাবর্তন ইংল্যান্ডের ,তৃতীয় টেস্টে রুদ্ধশ্বাস জয় স্টোকস বাহিনীর
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৮৯ শতাংশ।
আরও পড়ুন বয়সভিত্তিক তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়নশিপে একাধিক খেতাব ভারতের
পূর্বাভাস বলছে, সোমবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, ১২ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?