সময় কলকাতা ডেস্ক,১২ জুলাই: সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না থাকলে একদমই ভালো লাগেনা। তাই বাইরে না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক ক্রিস্পি পনির চিজ বল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ক্রিস্পি পনির চিজ বল। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? ক্রিস্পি পনির চিজ বল খেতে যেমন সুস্বাদু তেমন যেকোন সময় এটি বানিয়ে নেওয়া যেতে পারে। দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন ক্রিস্পি পনির চিজ বল।

উপকরণ:
পনির ৩০০ গ্রাম, রসুন, ১ টেবিল চামচ পিয়াঁজ বাটা। দেড় চা চামচ আদা কুচি, দুটি ফেটানো ডিম, মোজারেলা চিজ, ব্রেড ক্রাম্বস, হাফ কাপ ময়দা, স্বাদমতো নুন, পরিমাণ মত সাদা তেল, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ অরিগানো।
আরও পড়ুন

প্রণালী
প্রথমেই পনিরের মধ্যে মিহি করে কাটা কুচানো রসুন ও আদা, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, অরিগানো ভালো করে মিশিয়ে একটি পাত্রে মেখে নিন। এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তার মধ্যে চিজ কিউব দিয়ে ভালো করে গোল গোল বলের আকার করে নিন। ফ্রাইং প্যানে বেশি করে তেল নিয়ে ভালো করে গরম করে নিন। এবার বলগুলি ভালো করে ময়দাতে কোট করে নিন। তারপর ফেটানো ডিমের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব-এ ডুবিয়ে তেলে ছেড়ে দিন। ততক্ষণ ভাজতে থাকুন যতক্ষণ না এর রং সোনালী হচ্ছে। এবার এগুলি তুলে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিয়ে রাখুন যাতে তেল টেনে নেয়। এবার পরিবেশন করুন গরম গরম ক্রিস্পি পনির চিজ বল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি