Home » প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূল ও বিজেপি মনোনীত প্রার্থীরা

প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূল ও বিজেপি মনোনীত প্রার্থীরা

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাই :  আশঙ্কার আর অবকাশ নেই।প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূল ও বিজেপি মনোনীত প্রার্থীরা।বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় সাংসদ হচ্ছেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখলে সহ তৃণমূলের প্রার্থীরা। পাশাপাশি, বিজেপি মনোনীত রাজ্যসভার প্রার্থী অনন্ত মহারাজও সাংসদ হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

এই রাজ্যসভার আগামী দিনের সম্ভাব্য সাংসদদের মধ্যে সাকেত গোখলে ও অনন্ত মহারাজের।অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর যে সিদ্ধান্ত বিজেপি নিয়েছে, তাতে শুরু থেকেই আপত্তি ছিল তৃণমূলের। তাই আগেভাগে প্রস্তুত ছিল বিজেপি। তৈরি রাখা হয়েছিল ‘ডামি’ প্রার্থী। রাজ্য বিজেপির সহসভাপতি রথীন্দ্র বসুকে ‘ডামি’ প্রার্থী করে মনোনয়ন জমা করিয়েছিল বিজেপি। অনন্ত মহারাজ ও রথীন্দ্র বসু দুজনেই ১৩ জুলাই মনোনয়ন জমা করেছিলেন। শনিবার সেই মনোনয়ন প্রত্যাহার করে নেন বিজেপির ‘ডামি’ প্রার্থী রথীন্দ্র। দুপুর প্রায় একটা নাগাদ মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। ফলে রাজ্যসভার নির্বাচনে ভোটাভুটির আর প্রয়োজন হচ্ছে না। বিনা লড়াইয়েই সংসদের উচ্চকক্ষে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের ছয় প্রার্থী দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে। একইসঙ্গে বিজেপির প্রার্থী অনন্ত মহরাজ, যাঁকে নিয়ে এত বিতর্ক, তিনিও পৌঁছে যাচ্ছেন রাজ্যসভায়। উল্লেখ্য, সাকেত গোখলের আসনটিতে উপনির্বাচন হচ্ছে। লুইজিনহো ফেলেইরো সাংসদ পদের মেয়াদ পূরণের আগেই ইস্তফা দিয়েছেন, ফলে সেই আসনটিতে তৃণমূল প্রার্থী করেছে সাকেত গোখলেকে। রাজ্যসভা উপনির্বাচনের আসনেও বিনা লড়াইয়ে জিতছেন গোখলে। সংসদ ভবনের উচ্চকক্ষে বাংলা থেকে মোট ১৬টি আসন রয়েছে। তার মধ্যে ছ’টি আসনের মেয়াদ ফুরোচ্ছে ১৮ অগস্ট। অপর একটিতে উপনির্বাচন। যে ছ’টি আসন ফাঁকা হচ্ছে, তার মধ্যে তৃণমূলের পাঁচটি আসন। সেখানে দোলা, ডেরেক, সুখেন্দুদের পুনরায় রাজ্যসভায় পাঠানো হলেও টিকিট পাননি সুস্মিতা দেব, শান্তা ছেত্রীরা। এসবের মধ্যেই এবার বিনা লড়াইয়ে রাজ্যসভায় চলে যাচ্ছেন বিজেপির অনন্ত মহারাজ ও তৃণমূলের নতুন-পুরনো মিশেলের ছয় প্রার্থী।সবমিলিয়ে যা ভাবা হয়েছিল ঠিক সেরকম না হয়ে গতানুগতিক ভাবেই সম্পন্ন হয়ে যাচ্ছে রাজ্যসভার সাংসদ হওয়ার পর্ব।।

আরও পড়ুন :ভারতে আরও এক টিভি চ্যানেলে রোবোটিক অ্যাঙ্কর বা এআই অ্যাঙ্করের আত্মপ্রকাশ, জেনে নিন রোবট সংবাদ সঞ্চালকদের ইতিহাস

About Post Author