Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃআজ ১৯ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০০ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১২৯৬ – জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন।

১৭৬৩ – বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়।

১৯২৫ – এডলফ হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থ প্রকাশিত হয়।

১৯৪৭ – ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।

১৯৫২ – গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন।

১৯৬৯ – ভারতে প্রথম ১৪ টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়।

২০১৮ – ইসরায়েলের পার্লামেন্ট দেশটিকে “ইহুদি জনগণের রাষ্ট্র” বলে ঘোষণা দেয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮২৭ – মঙ্গল পাণ্ডে,১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী ভারতীয় সৈনিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৬৩ – দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার এদিন জন্মান।

১৮৯৩ – ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯৯ – বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিকের জন্মদিন আজ।

১৯০০- শৈলজারঞ্জন মজুমদার, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত প্রশিক্ষক, রবীন্দ্র সংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৩৮- জয়ন্ত বিষ্ণু নারলিকর, ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানীর জন্মদিন আজ।

আরও  পড়ুন   আইএসএলে পা রাখা পাঞ্জাব এফসি এবার কি চমক দেখাবে?

আজ যে  বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস 

২০০০ – কমলা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক আজকের দিনে প্রয়াত হন।

২০০৮ – সমুদ্র গুপ্ত, বাংলাদেশী কবি, কলামিস্ট ও লেখক এদিন প্রয়াত হন।

২০১২ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশী লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালকের প্রয়াণ দিবস আজ।

২০১৪ – জেমস গার্নার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী এদিন প্রয়াত হন।

About Post Author