সময় কলকাতা ডেস্ক,২১ জুলাইঃ পরপর ৩ বার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে তিনবার কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, মাত্র ৩০ মিনিটের মধ্যে রাজস্থানের জয়পুরে পর পর কম্পন অনুভূত হয়। প্রথম কম্পন অনুভূত হয় ভোর ৪টে বেজে ৯ মিনিটে। সে সময় রিখটাল স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। কম্পনের উৎসস্থল ছিল জয়পুর এলাকার ১০ কিলোমিটারের গভীরে।

এরপর দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ভোর ৪টে বেজে ২২ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.১। উৎসস্থল ছিল জয়পুরের ৫ কিলোমিটার গভীরে। এরপর তৃতীয় কম্পনটি অনুভূত হয় ভোর ৪টে বেজে ২৫ মিনিটে। সে সময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪। উৎসস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ভয়াবহ এই ভূমিকম্পের জেরে আতঙ্কে রয়েছেন জয়পুরের মানুষ।
আরও পড়ুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কিছুদিন আগেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভূস্বর্গ। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছিল, ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের পাশাপাশি প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় দিল্লি এবং পাঞ্জাবেও। এদিকে চণ্ডীগড়, হরিয়ানা, শ্রীনগর, কিশতওয়ার, পুঞ্চ, মোহালিও কেঁপে ওঠে। পাকিস্তানের লাহোর এবং চিনের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিমেষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ।


More Stories
বুমরা-র পাঁচ উইকেট , ৪৬ রানে এগিয়ে গেল ভারত
Lahore: নিজেদের দেশে বৃষ্টি নামাতে চায় পাকিস্তান, কেন?
Earthquake: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন অনুভূত পাকিস্তানেও