সময় কলকাতা ডেস্ক,২২ জুলাই: সবসময় মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন জাফরানি মটন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন জাফরানি মটন। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই জাফরানি মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। জাফরানি মটন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। জাফরানি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংস- ১ কেজি
নারকেলের দুধ- দুই কাপ
মিষ্টি দই- ২ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা-১ চা চামচ
পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ
কাজুবাদাম বাটা-১ টেবিল চামচ
আরও পড়ুন স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্টাইলে চিংড়ি মাছের ভর্তা
দারচিনি-২ টুকরো
এলাচ-৪ টি
ডিম-১ টি
ময়দা-১ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ
নুন-পরিমাণ মতো
তেল-প্রয়োজন মতো
বাদামকুচি-১ চা চামচ

প্রণালী
প্রথমে মাংসের টুকরোগুলি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন। এরপর তাতে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ময়দা এবং ডিম ফাটিয়ে একসঙ্গে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে অল্প পরিমাণে ঘি আর তেল গরম করে তাতে মাংসের টুকরোগুলি হালকা বাদামি করে ভেজে নিন। এরপর ওই কড়াইয়ে দারচিনি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে ঢাকা কম আঁচে রাঁধুন যতক্ষণ ফুটছে। পাঁচ মিনিট পর উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে নিন। ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন জাফরানি মটন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি