Home » ছুটির দিনের মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন ইলিশ ভর্তা

ছুটির দিনের মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন ইলিশ ভর্তা

সময় কলকাতা ডেস্ক,২৩ জুলাই: ইলিশ মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। ইলিশ মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন কম দামে ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ইলিশ ভর্তা। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে ইলিশ ভর্তা। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই ইলিশ ভর্তা। বাড়ির বড়ো থেকে ছোট, সবাই ইলিশ ভর্তা একেবারে চেটেপুটে খাবে। ইলিশ ভর্তা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ-

উপকরণ
ইলিশ মাছঃ ৩ পিস
কাঁচা লঙ্কা: ২টি
রসুনের কোয়া: ৪-৫টি
হলুদ: আধ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
ধনে পাতা: আধ কাপ
পেঁয়াজ: ২টি
শুকনো লঙ্কা: ২টি
সর্ষের তেল: ১ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ

আরও পড়ুন   উইকেন্ডের আড্ডা জমুক বাড়িতে তৈরি জাফরানি মটন দিয়ে! রইল সহজ রেসিপি


প্রণালী
প্রথমে ইলিশ মাছ ভাল করে ধুয়ে লেবুর রস মাখিয়ে রাখুন। আধঘণ্টা পর ধুয়ে নিয়ে সামান্য নুন এবং হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে ইলিশ মাছগুলি ভেজে তুলে রাখুন। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া দিয়ে ভেজে নিন। এবার ইলিশ মাছের থেকে কাটা সম্পূর্ণ বেছে নিন।  সব উপকরণ মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। আপনি শিলে বাটতে পারলে আরও ভাল হয়। পরিবেশন করার আগে শুধু ধনেপাতা এবং কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা ইলিশ ভর্তা।

About Post Author