Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০৪ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে

১৮১৪-ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৬১-নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমস লং কারারুদ্ধ হন।

১৮৭৯-মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।

১৯৩২-কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্থাপিত হয়।

১৯৪৬-সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮২৪ – হরিশচন্দ্র মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯১১ – ভারতীয় বাঙালী বাঁশী বাদক ও সুরকার  পান্নালাল ঘোষ-এর জন্মদিন আজ।

১৯৩০ – প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার এবং প্রথম ভারতীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদার এদিন জন্মান।

১৯৩১ – প্রখ্যাত বাঙালি সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ।

১৯৩৪ – প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী সুবীর সেন  আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ – অরুণাচল বসু, বাঙালি কবি এবং অনুবাদক এদিন জন্মান।

আরও পড়ুন    রাশিয়ান যুদ্ধ সাংবাদিক প্রাণ হারালেন ইউক্রেনে

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৭০ – ঊনবিংশ শতকের সাহিত্যিক, মহাভারতের বাংলা অনুবাদক  কালীপ্রসন্ন সিংহ আজকের দিনে প্রয়াত হন।

১৮৮৪ – প্রখ্যাত বাঙালি সাংবাদিক, বাগ্মী ও রাজনীতিক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রায়বাহাদুর কৃষ্ণদাস পাল এদিন প্রয়াত হন।

১৯৮০ –  বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়কউত্তম কুমাররের প্রয়াণ দিবস আজ।

২০০৩ – ভারতীয় বাঙালি  চলচ্চিত্র অভিনেতা সমিত ভঞ্জ এদিন প্রয়াত হন।

২০০৯ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী  আলপনা বন্দ্যোপাধ্যায়  আজকের দিনে প্রয়াত হন।

২০২০- ভারতীয় ব্যালে নর্তকী  অমলাশঙ্করের প্রয়াণ দিবস আজ।

About Post Author