সময় কলকাতা ডেস্ক,২৪জুলাই: সন্ধ্যার টিফিনে একটু ভিন্ন স্বাদের কিছু না খেলে যেন চলেই না। সন্ধ্যার টিফিনে সবসময় একই রকম পদ খেতে কারোরই ভাল লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন প্যাটিস। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন প্যাটিস। বিশেষ করে বাড়ির ছোটরা একবার এই চিকেন প্যাটিস খেলে আর ভুলতে পারবে না। এতে পেট আর মন দুটোই খুশি। চিকেন প্যাটিস বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। চিকেন প্যাটিস বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
সেদ্ধ করা চিকেন, ময়দা, আদা ও রসুন বাটা, পেঁয়াজ ও লঙ্কা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, রান্নার জন্য পরিমাণ মত তেল।
আরও পড়ুন স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আড় মাছের মুইঠ্যা

পদ্ধতি
প্রথমে নুন ও গোলমরিচ দিয়ে সেদ্ধ করা চিকেনগুলি নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে টুকরোগুলি। এবার একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে নুন ও তেল দিয়ে শুকনোতেই ভালো করে মিশিয়ে নিন। তারপর পরিমাণ মত জল দিয়ে ভালো করে ময়দা মেখে নিন। এবার এটি ১৫ মিনিট মত ঢেকে রেখে দিন। এবার একটি পাত্রে তেল গরম করে তাতে আদা রসুন বাটা আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর একটু ভাজা হলেই সেদ্ধ চিকেন আর পেয়াঁজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এটি কিছুক্ষণ রান্না করার পরেই সামান্য জল দিয়ে পরিমাণ মত হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করে নিন। এরপর রান্না হয়ে গেলে গাজর ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে রান্না করে ৫ মিনিট হালকা আঁচে রেখে দিন। এবার ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে লুচির আকারে বেলে নিতে হবে। এবার মাঝে পূর দিয়ে ভালো করে প্যাটিস এর আকারে করে নিতে হবে। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে প্যাটিস গুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিন। ব্যস!তৈরি আপনার চিকেন প্যাটিস।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি