সময় কলকাতা ডেস্কঃ আজ ২৫ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৬৩-মীরজাফর দ্বিতীয় বারের জন্য মুর্শিদাবাদ এর নবাব হয়।
১৮১৪-জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
১৯৪৩-মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
১৯৪৬-প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।
১৯৭৫-বিশ্বের প্রথম টেস্ট-টিউব শিশু লুইস ব্রাউন জন্ম গ্রহণ করে।
২০০৭-ভারতের ১৩তম প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল দায়িত্ব গ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯২ – প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৯ -চলচ্চিত্র পরিচালক আর্থার লুবিন-এর জন্মদিন আজ।
১৯০১ – ভারতীয় বাঙালী সাহিত্যিক মনোজ বসু এদিন জন্মান।
১৯২৯ – ভারতীয় বাঙালি রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায়-এর জন্মদিন আজ।
আরও পড়ুন মণিপুরের ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় ভিডিয়ো দেখে শনাক্ত আরও ১৪ জন
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৯ – ভারতের বিশিষ্ট আইনজীবী ও কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা আম্মেম্বল সুব্বা রাও পাই আজকের দিনে প্রয়াত হন।
১৯৫৩ – পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র,অন্যতম সাংসদ,আইনজ্ঞ ও সুবক্তা এদিন প্রয়াত হন।
১৯৮০ – বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক বিনয় ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?