সময় কলকাতা ডেস্ক,২৪জুলাই: গত কয়েকদিনে ফের ভারী বৃষ্টি শুরু হয়েছে রাজধানী দিল্লির বিভিন্ন জায়গায়। যার কারণে প্লাবিত হয়েছে বহু এলাকা। রাস্তাঘাট এখনও জলমগ্ন। যমুনার জলস্তর ক্রমশ বাড়ছে। দিল্লিতে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বললেই চলে। তারই মধ্যে বন্যার জমা জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। জানা গিয়েছে, বাড়ির সামনে জমা জলে ডুবে যায় শিশুটি। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি একরত্তিকে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নিচু এলাকাগুলো। রাস্তাঘাটে এক হাঁটু জল দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে তাজমহলের দেওয়াল ছুঁয়ে গিয়েছিল বন্যার জল। বন্যা পরিস্থিতির জেরে দিল্লির রিং রোডের সিভিল লাইন, মঞ্জু কা টিলা, কাশ্মীরি গেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই এলাকা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে মাত্র ৫০০ মিটার দূরত্ব। যা কার্যত জলের নীচে ডুবে গিয়েছে।

যদিও গত কয়েকদিন ধরে রেকর্ড হারে বৃষ্টিপাতের কারণে ভাসছে রাজধানী। বিগত ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। রীতিমতো ফুঁসছে যমুনা নদী। শনিবার রাত থেকে আরও বেড়েছে যমুনা নদীর জলস্তর। হরিয়ানার হাতনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়ার জেরে পরিস্থিতি আরও বেগতিক হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে শহরেও জল ঢুকছে হু হু করে। এমনকী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সংলগ্ন এলাকাও ভাসছে যমুনা নদীর জলে। এই জরুরি অবস্থায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী শহরে। জানা গিয়েছে,হরিয়ানার বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার কারণেই দিল্লিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। বন্যা পরিস্থিতির জেরে দিল্লির রিং রোডের সিভিল লাইন, মঞ্জু কা টিলা, কাশ্মীরি গেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে।
আরও পড়ুন কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, জারি কমলা এবং লাল সতর্কতা

প্রসঙ্গত, গত কয়েকদিনের ভারী বর্ষণে উত্তর ভারতের অনেক এলাকায় বিপর্যয় সৃষ্টি করেছে। উত্তর ভারতের পর এবার বন্যার ভ্রুকুটি পশ্চিম ভারতে। আহমেদাবাদ ও জুনাগড়-সহ গুজরাটের বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে গুজরাটের দক্ষিণে এবং সৌরাষ্ট্র অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে ঘনাচ্ছে বিপর্যয়ের আশঙ্কা। বন্যায় বিপর্যস্ত গুজরাট। জুনাগড়ে মারাত্মক বৃষ্টির প্রভাবে একাধিক বাড়ির দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার গোটা গুজরাট মিলিয়ে প্রায় ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে রয়েছে হড়পা বান। প্রবল বন্যায় জলে ডুবে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন বন্যায় বিপর্যস্ত গুজরাট, জলে ডুবে মৃত ৩
সেই সঙ্গে একাধিক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জলে ভেসে যাচ্ছে গবাদি পশুও। সব মিলিয়ে প্রবল দুর্যোগে বিপর্যস্ত গুজরাট। এদিকে,গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে আচমকাই হুড়মুড়িয়ে ধস নামে। আর এই ধসের জেরে মৃত্যু হয়েছে ১৩ জনের। ১০০-রও বেশি মানুষ ধসের জেরে আটকে রয়েছেন বলে অনুমান। সূত্রের খবর, শুক্রবার ভোরে যখন ধস নামে, তখন গ্রামবাসীরা সকলেই ঘুমোচ্ছিলেন। সেই কারণেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। অন্তত ৪৮টি বাড়ি ধসের কারণে ভেঙে পড়েছে এবং কুড়িটি বাড়ি কাদামাটির তলায় চাপা পড়েছে বলে জানা গেছে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের