Home » পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ভেটকি রেজালা

পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ভেটকি রেজালা

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাইঃ ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। রেজালা মানেই কি চিকেন? অথবা পনির? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক ভেটকি রেজালা। ভেটকি মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি রেজালা। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে ভেটকি রেজালা। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ভেটকি রেজালা। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
ভেটকি মাছ-৫ পিস
গোটা কাজু-১০-১২টা
লবঙ্গ-৪-৫টা
পোস্ত-২ টেবল চামচ
দই-১ কাপ
দারচিনি-২টো
ছোট এলাচ-৪-৫টা
পেঁয়াজ বাটা-১ কাপ
আদা, রসুন বাটা-২ টেবল চামচ

আরও পড়ুন  বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে দই ইলিশ


গোটা গোলমরিচ-৮-১০টা
তেজপাতা-১টা
শাহ মরিচ গুঁড়ো-আধ চা চামচ
ধনে গুঁড়ো-১ টেবল চামচ
কেওড়া জল-১ চা চামচ
ঘি-২ টেবল চামচ
ভেজিটেবল অয়েল-২ টেবল চামচ
নুন ও চিনি-স্বাদ মতো


রন্ধন পদ্ধতি
প্রথমেই ভেটকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। এবার কাজু ও পোস্ত মিহি করে পেস্ট করে নিন। একটা বড় বাটিতে মাছ, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, নুন দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর কড়াইয়ে ঘি ও তেল গরম করে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাছ দিয়ে চাপা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা তুলে কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়ো, শাহ মরিচ গুঁড়ো ও চিনি দিয়ে ভাল করে মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার মাঝারি আঁচে ২০ মিনিট রাখুন। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ফোটাতে থাকুন। গ্রেভি ঘন হয়ে এলে কেওড়া জল ছড়িয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন। ছুটির দিনে বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন ভেটকি মাছের রেজালা।

About Post Author