Home » স্বাদে নতুনত্ব আনতে চটজলদি বানিয়ে ফেলুন কাসুন্দি পাবদা

স্বাদে নতুনত্ব আনতে চটজলদি বানিয়ে ফেলুন কাসুন্দি পাবদা

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাইঃ পাতলা ঝোল বা ভাপা নানা ভাবেই বাঙালির মন জয় করেছে পাবদা মাছ। তাই পাবদা মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন কাসুন্দি পাবদা। পাবদা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কাসুন্দি পাবদা চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। বাজারে সবসময়ই ভালো পাবদা মাছ পাওয়া যায়, তার স্বাদ উপভোগ করতে খুব সহজেই বানাতে পারেন কাসুন্দি পাবদা। গরম ভাতে কাসুন্দি পাবদা যুগলবন্দীতে জমে যাবে দুপুরের খাবার। কাসুন্দি পাবদা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন    পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ভেটকি রেজালা

উপকরণ
৫ পিস পাবদা মাছ
২০০ গ্রাম পিয়াঁজ বাটা
আদা বাটা ১ চা চামচ
রসুনবাটা ১ চা চামচ
২ চা চামচ হলুদের গুঁড়ো
লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
গোটা কাঁচা লঙ্কা স্বাদমত
৪ চা চামচ কাসুন্দি
স্বাদমতো নুন
পরিমাণমত সর্ষের তেল


রন্ধন পদ্ধতি
প্রথমে পাবদা মাছগুলিকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে ভেজে নিন। তারপর একটি পাত্রে তেল নিয়ে একটু গরম হয়ে এলেই পেঁয়াজ বাটা দিয়ে দিন। পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিন আদা-রসুনবাটা। তারপর একটু কষা হয়ে এলেই ওর মধ্যে সমস্ত শুকনো গুঁড়ো মশলা গুলো দিয়ে দিন। এরপর আবার কষা হয়ে এলে পরিমাণ মত নুন ও সামান্য চিনি দিন। একটু লেগে এলে ওর মধ্যে জল দিয়ে দিন। ঝোল ফুটে এলেই ওর মধ্যে গোটা কাঁচা লঙ্কা ও কাসুন্দি যোগ করুন। তারপর ওর মধ্যে ভাজা মাছ গুলি দিয়ে ৫ মিনিট লো ফেমে ঢেকে রেখে রান্না করতে হবে। ব্যস তৈরি কাসুন্দি পাবদা। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে কাসুন্দি পাবদা।

About Post Author