Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩১ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১২ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৪৯৮ – প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।

১৬৫৮ – ঔরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।

১৯৫৪ – ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।

১৯৭১ – এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।

১৯৭৮ – চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন হয়।

১৯৯৫ – আজকের দিনে ভারতের হয়ে প্রথম মোবাইল ফোনে কলকাতার মহাকরণে বসে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইউনিয়ন কমিউনিকেশন মিনিস্টার সুখরামের সাথে।

আরও পড়ুন   রাজনৈতিক সভা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত কমপক্ষে ৩৯

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮০ –  আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৯১ – প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার-এর জন্মদিন আজ।

১৯০৪ –  প্রখ্যাত বাঙালি সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায় এদিন জন্মান।

১৯১১ – বংশীবাদক পান্নালাল ঘোষ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৪৬ – ভারতীয় বাঙালি জাদুকর পি সি সরকার জুনিয়র –এর জন্মদিন আজ।

১৯৪৭ – ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী  মুমতাজ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৪০ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী  উধাম সিং আজকের দিনে প্রয়াত হন।

১৯৮০ –  ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী  মোহাম্মদ রফি –র প্রয়াণ দিবস আজ।

১৯৮০ – ভারতে মুদ্রণ শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শ্রীসরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা  শৈলেন্দ্রনাথ গুহরায়  এদিন প্রয়াত হন।

২০১৪ – ভারতীয় লেখক নবারুণ ভট্টাচার্য-এর প্রয়াণ দিবস আজ।

২০২২ – প্রখ্যাত ভারতীয় বাঙালি সংগীত শিল্পী নির্মলা মিশ্র এদিন প্রয়াত হন।

About Post Author