সময় কলকাতা ডেস্ক,৩১ জুলাই: ইলিশ মাছ বরাবরই বাঙালির খুব প্রিয়। ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন মানুষ বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা ঝোল, কিংবা ভাপা-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। বাজারে এখন ভালো ইলিশ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন নারকেলি ইলিশ। ভিন্ন স্বাদের নারকেলি ইলিশ একেবারে জমিয়ে খাবে বাড়ির সদস্যরা। একঘেয়ে রান্না থেকে বেরিয়ে এসে নতুন কিছু রান্না করলে স্বাদেরও পরিবর্তন হয়। তাই রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়েই ফেলতে পারেন নারকেলি ইলিশ। নারকেলি ইলিশ বানানোর আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ইলিশ মাছ-৭ পিস
নারকেলের দুধ-১ কাপ
পেঁয়াজ কুচি-১ কাপ
গরম মসলা-১ চা চামচ
তেজপাতা-৩ টি
জিড়ে গুঁড়ো-১ চা চামচ
আদা বাটা-১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
ধনেপাতা কুচি-হাফ কাপ
কাচালঙ্কা-৭ টি
স্বাদমতো নুন
আরও পড়ুন ছুটির দিনে স্বাদ বদলাতে এভাবে বানিয়ে ফেলুন ডিম কাসুন্দি

প্রণালী
প্রথমে ইলিশ মাছগুলিকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে মাছগুলিকে লেবুর রস দিয়ে মেখে গরম মসলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। তেজপাতা, ধনেপাতা, জিরেগুঁড়ো একসঙ্গে বেটে নিতে হবে। এবার একটি কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে নারকেলের দুধ দিয়ে দিন। এবার নারকেলের দুধ মেশানো মশলা একটু ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলি দিয়ে দিন। পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করতে থাকুন। এরপর নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় নারকেলি ইলিশ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি