সময় কলকাতা ডেস্ক,১ আগস্টঃ রেল ব্রিজ তৈরির কাজ চলাকালীন শ্রমিকদের মাথায় ভেঙে পড়ল ক্রেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসাবশেষের নীচে এখনও কেউ কেউ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে,মঙ্গলবার ভোর রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের শাহপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে।

জানা গিয়েছে, রেল ব্রিজ তৈরির সময় প্রায় ১০০ ফুট উপর থেকে গার্ডার লঞ্চার মেশিন ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ১৬ জন শ্রমিকের। এই ক্রেন ভারী ভারী পাথর, ইস্পাতখণ্ড একদিক থেকে অন্যদিকে বয়ে নিয়ে যায়। রাস্তা বা সেতু তৈরির কাজে এই ধরনের বিশাল ক্রেন ব্যবহার করা হয়। দুর্ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এরপর ধ্বংসাবশেষের নীচে থেকে নির্মাণকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা ১৬ জনকে ম্রিত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন ফ্যাটি লিভার থেকে চিরতরে মুক্তি পেতে ডায়েটে রাখুন এই খাবার
সূত্রের খবর, থানের ৭০১ কিলোমিটার দীর্ঘ সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে মুম্বই এবং নাগপুরের সংযোগস্থল। এই এক্সপ্রেসওয়ের ওপরেই মহারাষ্ট্র সরকারের সড়ক উন্নয়ন কর্পোরেশনের ব্রিজ নির্মাণের কাজ চলছিল। কাজ চলাকালীন শ্রমিকেরা ‘গার্ডার লঞ্চিং মেশিন’ চালাচ্ছিলেন। সেসময়ই ক্রেনের একদিক আচমকা শ্রমিকদের মাথার উপর ভেঙে পড়ে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে।


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের