সময় কলকাতা ডেস্ক, ৮ আগস্ট: লোকসভার পর এবার রাজ্যসভার ভোটাভুটিতেও পাশ হয়ে গেল দিল্লি অর্ডিন্যান্স বিল, ২০২৩। ইতিমধ্যেই বিলের সপক্ষে পড়েছে ১৩১ টি ভোট ও বিলের বিপক্ষে পড়েছে ১০২ টি ভোট। সোমবার রাত সাড়ে নটা নাগাদ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ভোটাভুটি দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে শুরু হয়। গত ৩ অগস্ট লোকসভায় পাশ হয়েছে দিল্লি অর্ডিন্যান্স বিল। আর এবার রাজ্যসভার ভোটাভুটিতেও উত্তীর্ণ হল এই বিলটি। রাজ্যসভার মোট আসন সংখ্যা ২৪৫। তার মধ্যে বর্তমানে আটটি আসন ফাঁকা রয়েছে। কার্যত সেকারণেই এই মুহূর্তে রাজ্যসভায় মোট সাংসদ সংখ্যা ২৩৭। বিলটি রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ১১৯ জন সাংসদের সমর্থনের প্রয়োজন ছিল। কিন্তু,বিলের পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন সাংসদ। দুর্নীতি-মুক্ত প্রশাসন গড়তে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

এদিন দীর্ঘ আলোচনার পর সংসদের উচ্চকক্ষে ‘গভর্নমেন্ট অফ ন্যাশনাল টেরিটোরি অফ দিল্লি বিল ২০২৩’ পাশ হয়। রাজ্যসভায় বিল পাশ হওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন অমিত শাহ বলেন,’যেহেতু সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে দিল্লির যে কোনও বিষয়ে আইন পাস করার অধিকার সংসদের রয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই যে পরিষেবাগুলি বিষয়ের বিভাগে পড়ে না!’ সেইসঙ্গে কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ বলেন, আম আদমি পার্টিকে তুষ্ট করতে আজ কংগ্রেস এই বিলের বিরোধিতাই শুধু নয়, নিজের সরকারের তৈরি আইনেরও বিরোধিতা করছে। তারা সম্পূর্ণ রাজ্যের ক্ষমতা ভোগ করতে চায়।‘
আরও পড়ুন উত্তপ্ত মণিপুরে শান্তি ফেরাতে তিন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
#WATCH | Rajya Sabha passes Delhi Services Bill with Ayes-131, Noes-102. pic.twitter.com/9Zv4jzi8IF
— ANI (@ANI) August 7, 2023
এদিকে,দিল্লি বিল নিয়ে রাজ্যসভায় আলোচনা ও ভোটাভুটির সময়ে হুইলচেয়ারে করেই সংসদের উচ্চকক্ষে পৌঁছে গেলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অসুস্থ থাকলেও তাঁকে এই দিন হুইলচেয়ারে নিয়ে আসা হয়েছিল। মণিপুরের হিংসা নিয়ে একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব, তখন ৯০ বছরের অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী হুইলচেয়ারে করেও রাজ্যসভায় আসেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এই পদক্ষেপ রীতিমতো সাড়া ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে। রাজ্যসভার ভোটাভুটিতে দিল্লি অর্ডিন্যান্স বিল পাশ হয়ে যাওয়ার পর মুখ খুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, দিল্লিবাসীর সমর্থন আম আদমি পার্টির সরকারের সঙ্গে রয়েছে। এরা বুঝে গিয়েছে যে দিল্লিতে আম আদমি পার্টিকে হারানো মুশকিল। বিজেপি দিল্লিতে আপ সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন অরবিন্দ কেজরিবাল। বলেছেন, ‘ওরা আমাকে মানুষের জন্য কাজ করতে বাধা দিচ্ছে। এবার জনতা ওদের একটা আসনেও জিততে দেবে না।’


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!