সময় কলকাতা ডেস্ক,৯ আগস্ট :বিতর্ক থেকে আরেক বিতর্কে প্রবেশ। রাহুল গান্ধীর ” ফ্লাইং কিস ” বিতর্কে উত্তাল সংসদ।কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লোকসভায় অনাস্থা প্রস্তাব বিতর্ক চলাকালীন তার বক্তৃতার পর সংসদ ছেড়ে যাওয়ার সময় ” ফ্লাইং কিস ” বা “উড়ন্ত চুম্বন” ছুঁড়ে যাওয়ার অভিযোগ করেছেন। কংগ্রেস জানিয়েছে, রাহুল গান্ধী কোনওভাবেই স্মৃতি ইরানির উদ্দেশ্যে ভাসিয়ে দেন নি।
মঙ্গলবার সংসদে পুনর্বহাল হওয়া রাহুল গান্ধীকে নিয়ে বুধবার রীতিমত হইচই ফেলে দেন স্মৃতি ইরানি। তিনি বলেন, “শুধুমাত্র একজন নারীবিদ্বেষী পুরুষ সংসদে ফ্লাইং কিস করতে পারে যেখানে মহিলা সাংসদদের আসন রয়েছে।” রাহুল গান্ধীর কর্মকাণ্ডে “মর্যাদার অভাব” লক্ষ্য করেছেন বলে অভিযোগ তুলেছেন স্মৃতি ইরানি।”এর আগে কখনও সংসদে একজন পুরুষের “দুর্বৃত্তীয় আচরণ” দৃশ্যমান হয়নি। যখন জনগণের জন্য সংসদে যেখানে নারীর মর্যাদা রক্ষার জন্য আইন করা হয় আর একটি অধিবেশন চলাকালীন একজন পুরুষের দুর্ব্যবহারের সাক্ষী থাকে সংসদ , তখন আমার প্রশ্ন হল – সেই পুরুষ সংসদ কে কি কাজে নিয়ে আসতে হবে?” স্মৃতি ইরানি প্রশ্ন করেন।অর্থাৎ রাহুল গান্ধীর সংসদে প্রত্যাবর্তন কে মোটেই ভালো চোখে দেখছে না বিজেপি- তা তারা পরিষ্কার করে দিয়েছে।
কংগ্রেস জোর দিয়ে বলেছে যে, রাহুল গান্ধী ক্ষমতাসীন বিজেপির এমপিদের দিকে ইশারা করছিলেন যারা স্লোগান দিচ্ছিলেন ।”রাহুল গান্ধী ট্রেজারি বেঞ্চের দিকে ইঙ্গিত করেছিলেন যখন তিনি ফ্লাইং কিস বা উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছিলেন কারণ তিনি তাদের ভাই এবং বোন বলে ডাকতেন। তিনি এটি কোনও নির্দিষ্ট মন্ত্রী বা এমপির দিকে নির্দেশ করেননি, এবং স্মৃতি ইরানির দিকে তো নয়ই ,” কংগ্রেস সমবেতভাবে জানিয়েছে।

. মহিলা বিজেপি সাংসদরা স্পিকারের হস্তক্ষেপের দাবি করেছেন এবং লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ করেছেন যে রাহুল গান্ধী “অশালীন অঙ্গভঙ্গি” দিয়ে মহিলাদের অপমান করেছেন। বিজেপি সাংসদ পুনম মহাজন একধাপ এগিয়ে বলেছেন, ” বোঝাই যাচ্ছে রাহুল গান্ধী ঠিকঠাক মানুষই হননি। ” “প্রেস গ্যালারিতে যারা বসে আছেন তারাও দেখতে পাচ্ছেন তিনি কী করেছেন।তার অঙ্গভঙ্গি ছিল খুবই লজ্জাজনক।আপনি যখন সংসদ সদস্য হন, তখন আপনার জানা উচিত কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত,” – মন্তব্য পুনম মহাজনের।সমালোচনার জবাবে, কংগ্রেসের মানিকম ঠাকুর স্মৃতি ইরানিকে “রাহুল-ফোবিয়া”- য় আক্রান্ত বলেছেন এবং এই আতঙ্ক থেকে বিজেপি মহিলা সাংসদ তথা মন্ত্রীকে বেরিয়ে আসতে বলেছেন।

তবে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী। হেমা মালিনী জানিয়েছেন তিনি রাহুল গান্ধীকে আদৌ ” ফ্লাইং কিস ” ছুঁড়ে দিতে দেখেন নি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?