সময় কলকাতা ডেস্ক,১১ আগস্ট : কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন যাবৎ অবস্থার অবনতি হয়েছিল। শুক্রবার সকালে না ফেরার চলে গেলেন প্রবাদপ্রতিম পরমাণু পদার্থ বিজ্ঞানী বিকাশ সিংহ । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে বিকাশ সিংহের বয়স হয়েছিল ৭৮ বছর। বিকাশ সিংহ চলে গেলেন, থেকে গেল তার বিজ্ঞান ভাবনা , থেকে গেল বিজ্ঞানের উন্নতির জন্য তার কর্মকাণ্ড।পরমাণু গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবেন বিকাশ সিংহ।
আরও পড়ুন :সিঙ্গাপুরের ৭টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট
কান্দি রাজ পরিবারের সন্তান বিকাশ সিংহ রাজনীতির জগতের সঙ্গে যুক্ত পরিবারের ছেলে। তাঁর বাবা বিমল চন্দ্র সিংহ ছিলেন রাজ্যের মন্ত্রী। এহেন পরিবারের সন্তান বিজ্ঞান ছাড়া কোনোদিন কিছু ভাবেন নি।প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাম তিনি । মুম্বইয়ে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে দুর্গাপুরের ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনলজির সঙ্গে তাঁর কর্মসূত্রে যোগ ছিল।কলকাতায় ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি। বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর লেখা একাধিক গ্রন্থ রয়েছে।২৭ জানুয়ারী ২০০৫ বিকাশ সিংহ এক বিরাট দায়িত্বভার পান। সেদিন থেকেই তিনি প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে মনোনীত হন। তিনি ২০০৯ থেকে প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হন।২০১০ সালে পদ্মভূষণ সম্মান পাওয়া বিকাশ সিংহের প্রয়াণ বিজ্ঞান জগতে এনে দিল এক অপূরণীয় শূন্যতা।
আরও পড়ুন : শিক্ষাক্ষেত্রে ‘পোস্টিং’ দুর্নীতিতে ৩৫০ জন শিক্ষককে জেরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


More Stories
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?