সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্ট: লালকেল্লায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে তেরঙা উত্তোলন করে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজঘাটে মহাত্মা গান্ধির শহিদবেদিতে ফুল দিয়েও শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদযাপনী অনুষ্ঠান শুরুর প্রাক্কালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, এখন এক অদ্ভূত কালখণ্ড চলছে। অমৃতকালের প্রথম বছর এটা। এখন আমরা যে সিদ্ধান্ত নেব, তার প্রভাব আগামী ১ বছর থাকবে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষ। একইসঙ্গে তিনি বলেন, ৭৫ বছরের ইতিহাস দেখুন। ভারতের সামর্থ কম ছিল না। আমার আত্মবিশ্বাস রয়েছে, ২০৪৭ সালে যখন ভারত স্বাধীনতার শতবর্ষ পালন করবে, ততদিনের ভারত উন্নত দেশে পরিণত হয়ে যাবে।

এবারের লালকেল্লার অনুষ্ঠানে প্রথমবার যোগ দিয়েছেন মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভুত সদস্য রো খান্নাও। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এদিন ১৮০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জানা গিয়েছে, কোন নেতা-মন্ত্রী নন, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সাধারণ খেঁটে খাওয়া মানুষ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রাপক উপভোক্তা, কৃষি উৎপাদন সংস্থার প্রতিনিধি, সেন্ট্রাল ভিস্টার শ্রমযোগী, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার প্রতিনিধি, খাদি কর্মী, সীমান্ত সড়ক অমৃত সরোবর ও হর ঘর জল প্রকল্পের নির্মাণ শ্রমিক, প্রাথমিক স্কুল শিক্ষক, নার্স এবং মৎস্যজীবী প্রতিনিধিরা।
আরও পড়ুন এবার যুদ্ধের বলি ইউক্রেনের দুই উদীয়মান সঙ্গীতশিল্পী তরুণী

জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল গোটা শহরে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। রবিবার রাত থেকেই ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে একাধিক এলাকায়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে ১২টি জায়গায় তৈরি করা হয়েছিল সেলফি পয়েন্ট। এ বছরের স্বাধীনতা দিবসকে বৃহত্তর ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। এবারের থিম ছিল ‘জাতি প্রথম, সর্বদাই প্রথম’।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!