Home » বাড়িতে রেঁধে ফেলুন অভিজাত রেস্তেরার মাশরুম চিকেন

বাড়িতে রেঁধে ফেলুন অভিজাত রেস্তেরার মাশরুম চিকেন

সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্ট :মাশরুম চিকেন সাধারণভাবে রেস্তেরার ডিশ হলেও ঘরেও মাশরুম চিকেন প্রস্তুত করা যায়। মূলত  ঘরে তৈরি রেড মিটের গ্রেভি এবং আলু ও মুরগির সাথে প্রস্তুত করা হয় যার মুখরোচক স্বাদ রসনাকে তৃপ্ত করবেই। ঘরে বসেই কী করে প্রস্তুত করবেন মাশরুম চিকেন? এই পদ এমন একটি পদ বা ডিশ যা কিনা নন-মাশরুম-প্রেমী মানুষকে তার ভাবনা পরিবর্তন করতে বাধ্য করবে। স্বাদে ও গন্ধে মাশরুম এতটাই আকর্ষণীয় যে কেউ আর টান অস্বীকার করতে পারে না। তবে বলে রাখা এই রান্না এতটাই অভিজাত ঘরানার যে রান্নার উপকরণ গুলির মধ্যে সাধারণ মধ্যবিত্ত মানুষের হেঁসেলে নাও থাকতে পারে। রান্নার প্রণালীর মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যা কেবলমাত্র সম্ভ্রান্ত রেস্তেরার ডিশ বাড়িতে প্রস্তুত হয় এরকম রান্নাঘরে মজুত থাকবে। তাই মাশরুম চিকেন রান্নার প্রণালী আগে পড়ে নিয়ে সেইমত উপকরণ হাতের সামনে রেখে রান্নায় নামুন। মনে রাখতে হবে, এই ডিশটি সম্পূর্ণভাবে পাশ্চাত্যধর্মী।

আরও পড়ুন :  বাড়িতেই রান্না করুন ম্যাঙ্গালোরিয়ান ক্র্যাব কারি

এই রেসিপিটি তৈরি করার জন্য আপনার যা যা জানা দরকার তা দেখুন এবং পেশাদার টিপস দেখুন :

মাশরুমগুলিকে মাঝারি-উচ্চ তাপে, প্রতি পাশে ৩ থেকে ৪ মিনিট ভাজুন। আলু আলাদা করে ভেজে নেবেন। আলু ও মাশরুম তারপরে তুলে রাখুন।চিকেনকে যতটা পারবেন পাতলা করে কেটে আনতে হবে অর্থাৎ বাজার থেকেই হাড়বিহীন ছোট পিস করে আনতে হবে।নুন/মরিচ দিয়ে হালকাভাবে ছিটিয়ে দিন এবং ময়দায় ড্রেজ করুন।একটি সোনালী আস্তরণ তৈরি না হওয়া পর্যন্ত উভয়পিঠে ৪-৬ মিনিটের জন্য তেলে কসতে হবে (অলিভ অয়েল হলেই ভালো )। চিকেন সেদ্ধ হয়ে এলে বা কসা সম্পূর্ণ হলে সরিয়ে রাখুন। একটি অন্য পাত্রে রসুন এবং হোয়াইট ওয়াইন যোগ করুন। (পারলে একটি সিলিকন স্প্যাটুলা দিয়ে পাত্রটি পরিষ্কার করুন।)চিকেন সরিয়ে রেখে তরল অর্ধেক কমিয়ে ঢেলে দিন, প্রায় ৪ মিনিট ফুটতে দিন ।রেড মিটের ঝোল,  সয়া সস এবং সিজনিং যোগ করুন।একটি মৃদু বুদবুদ ওঠা পর্যন্ত অপেক্ষা করুন  এবং ১০ মিনিটের জন্য তাপমাত্রা হ্রাস করে ফুটতে দিন।মৃদু ফুটতে থাকতে ধীরে ধীরে কর্নস্টার্চ ও ঠান্ডা জল থেকে খুব অল্প করে মেশাতে থাকুন। মিশে দ্রবণ ঘন হয়ে গেলে, আঁচ কমিয়ে নিন এবং  তারপর মাশরুমগুলি ঝোলে ফেলুন। চিকেন যোগ করুন এবং এর উপর সস চামচ দিয়ে দিন।আংশিকভাবে ঢেকে ৫ মিনিট ফুটতে দিন ।রক্তিম আলু এবং রোস্ট করা সবুজ মটরশুটি বা অ্যাসপারাগাস দিয়ে চিকেন মাশরুম পরিবেশন করুন।।

About Post Author