সময় কলকাতা ডেস্ক,১৬ আগস্ট : নৃশংস বললে কম হবে। বিবাহিত প্রেমিক কিছুদিন অবিবাহিতা প্রেমিকার সঙ্গে কিছুদিন ঘর করার পরে স্ত্রী পুত্রের কাছে ফিরতেই ক্ষেপে যায় প্রেমিকা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা খুন করে প্রেমিকের পুত্রসন্তানকে। পশ্চিম দিল্লির ১১ বছরের একটি ছেলেকে হত্যার রহস্য ভেদ করার পরে উঠে এসেছে হত্যার চাঞ্চল্যকর কারণ। খুনে জড়িত থাকার অভিযোগে পশ্চিম দিল্লির এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ২৪ বছর বয়সী পূজা কুমারী ১১ বছর বয়সী দিব্যাংশকে তার বাবার সাথে তার বিয়েতে বাধা হিসেবে বিবেচনা করে তাকে হত্যা করার কথা স্বীকার করেছে।ছেলেটির বাবা জিতেন্দ্রের সাথে পূজা কুমারীর সম্পর্ক ছিল এবং জিতেন্দ্র সংসার ছেড়ে পূজার সঙ্গে লিভ টুগেদার শুরু করে। পশ্চিম দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে,দুজনে ২০১৯ সালে একসাথে থাকতে শুরু করেছিল। কিন্তু তিন বছর পরে, জিতেন্দ্র আবার তার স্ত্রী এবং ছেলের কাছে ফিরে আসে। দীর্ঘ প্রতীক্ষার পরেও জিতেন্দ্র আর পূজার কাছে না ফিরে আসায় পূজার রাগ চরমে ওঠে। সে সিদ্ধান্তে উপনীত হয় যে দিব্যাংশ তার পথের কাঁটা। পূজার মনে হয়, পুত্রের জন্যই জিতেন্দ্র তার কাছে ফিরছে না।
১০ আগস্ট সে তাদের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে সব খোঁজ খবর নিয়ে পশ্চিম দিল্লির ইন্দারপুরীতে জিতেন্দ্রর বাড়িতে পৌঁছে যায়। সে সময় নাবালকটি ঘুমোচ্ছিল বলেই পুলিশ জানিয়েছে। ঘুমের মধ্যে ১১ বছরের ছেলেটিকে শ্বাসরোধ করে খুন করে পূজা। খুনের তিনদিন পরে পশ্চিম দিল্লির পুলিশ সিসিটিভি ফুটেজ ধরে তদন্তে এগিয়ে পূজা কুমারীকে গ্রেফতার করে।
আরও পড়ুন :এবার যুদ্ধের বলি ইউক্রেনের দুই উদীয়মান সঙ্গীতশিল্পী তরুণী


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
যুদ্ধের জাঁতাকলে ভারত