Home » জেনেটিক টেস্টিং কেলেঙ্কারির জন্য ভারতীয় বংশোদ্ভূত ল্যাব মালিককে  সাজা

জেনেটিক টেস্টিং কেলেঙ্কারির জন্য ভারতীয় বংশোদ্ভূত ল্যাব মালিককে  সাজা

সময় কলকাতা ডেস্ক,১৯ আগস্ট :মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার জেনেটিক টেস্টিং কেলেঙ্কারির জন্য ভারতীয় বংশোদ্ভূত ল্যাব মালিককে  সাজা দেওয়া হয়েছে, শুক্রবার ল্যাব মালিককে কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ল্যাব মালিক মিনাল প্যাটেল মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের একজন ভারতীয় বংশোদ্ভূত ল্যাবরেটরির মালিক। মেডিকেয়ারকে তিন বছরের বেশি সময় ধরে প্রতারণা করার জন্য ও এই সময় কালে ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলারের জেনেটিক টেস্টিং কেলেঙ্কারিতে জড়িত থাকার জন্য  মিনাল প্যাটেলকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ল্যাব মালিক মিনাল প্যাটেলের ল্যাবের নাম ল্যাবসলিউশন এলএলসি।   ৪৪ বছর বয়সী, মিনাল প্যাটেলকে শুক্রবার ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করার পরে জানা গিয়েছে -অন্যান্য ল্যাব টেস্টের ক্ষেত্রে যা যা রোগীদের প্রয়োজন ছিল না তা  সেই টেস্ট জমা দেওয়া হয়েছিল এবং ঘুষের মাধ্যমে তার ব্যবস্থা করা হয়েছিল।

৪৪ বছর বয়সী মিনাল প্যাটেল রোগীদের সঙ্গে যোগাযোগ করানো ব্রোকার , টেলিমেডিসিন কোম্পানি এবং কল সেন্টারের সাথে ষড়যন্ত্র করে টেলিমার্কেটিং কলের মাধ্যমে মেডিকেয়ার সুবিধাভোগীদের নিশানায় রাখার জন্য মিথ্যার আশ্রয় নেয়।যে তাদের প্যাকেজে ব্যয়বহুল ক্যান্সার জেনেটিক পরীক্ষাগুলি কভার করা হয়েছে, বিচার বিভাগ বলেছে। গত বছর থেকেই তদন্ত জারি ছিল ল্যাব মালিক মিনাল প্যাটেলের বিরুদ্ধে ।সবমিলিয়ে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে প্রতারণা করায় মিনাল প্যাটেলের বিরুদ্ধে আনা অভিযোগকে গুরুতর বিচার করে তার বিরুদ্ধে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষের ২৭ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।।

আরও পড়ুন : কেন বাড়ছে ভুয়ো চিকিৎসকের সংখ্যা? সমীক্ষা কী বলছে?

About Post Author