সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্ট: আজ ২০ আগস্ট। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বেশ কিছু রাশির জাতক/জাতিকাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। দৈনিক রাশিফল অনুযায়ী বিভিন্ন মীন এবং কুম্ভ রাশির জাতকদের ব্যবসার কাজে সমস্যা হতে পারে। সিংহ রাশির জাতক/জাতিকারা আবেগ নিয়ন্ত্রণ খুবই দরকার। নাইলে বিপদে পড়তে হতে পারে। দেখে নিন বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে আজকের দিনটি।
মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
আচমকাই গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। আজ আপনি ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক শেষ করতে পারেন। ভালোবাসার থেকে বড় কোনো অনুভব আপনার কাছে নেই। নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
আপনার ভাই বা বোন আর্থিক সাহায্য চাইতে পারে। আপনি সতর্ক থাকবেন। শীঘ্রই আপনার খারাপ পরিস্থিতির উন্নতি হবে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হবে। আজ ভালোবাসার মানুষটির থেকে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
আজ আপনি বড়ো ঋণ থেকে মুক্তি পাবেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন। আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়া উচিত। আপনার আর্থিক সমস্যা আরও বেড়ে যাবে।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আপনি কর্মক্ষেত্রে দারুণ খ্যাতি লাভ করবেন! আজ নতুন করে প্রেমে পড়তে পারেন। যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যাস্ত ছিলো আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আপনার অসময়ে কাছের কেউ আর্থিকভাবে সাহায্য করতে পারে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে সুন্দর সন্ধ্যা উপহার দিতে চলেছে। প্রেম থেকে সাবধান থাকুন। আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
যে জিনিসে আপনি সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেন তাই করুন। আজ আপনি আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বাচ্চাদের আজ জলের থেকে সাবধানে রাখবেন।
আরও পড়ুন হাওয়া বদল! বঙ্গে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
যেই কারণে সংসারে অশান্তি বাড়ছে, আজ তা থেকে মুক্তি পেতে পারেন। খুব ছোট কোন সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক ভাঙন ধরবে। আপনি কাছের মানুষদের যথেষ্ট সময় দিতে পারেন না। তাই কেউ কেউ আপনাকে অভিযোগ করতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
জুয়া খেলায় যারা মত্ত,আজ তাঁদেরকে ক্ষতির সম্মুখীন হতে পারে। শত্রুদের থেকে দূরে থাকুন। নতুন খেলায় মাতবেন না। নিজের সঙ্গে সঙ্গে অন্যের বিপদ ডেকে আনবেন।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন। আপনি যদি কোনও খেলায় বিশেষজ্ঞ হন তবে আজ আপনার সেই খেলাটি খেলা উচিত। আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
পরিবারের কাউকে অসম্মান করার মতন কিছু করবেন না। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন। আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। পাওয়ার দেখাবেন না।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আপনি অনেকটা ফাঁকা সময় পাবেন। ঘরের যেই কাজগুলি বাকি, সেগুলি সেরে নিন। আজ কোনভাবেই ভাগ্যকে পরীক্ষা করতে যাবেন না। নিজের থেকে বেশি অন্যের কথা না শোনাই ভাল।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
আপনার মিথ্যে বলা বড়সড় কোন বিপদ ডেকে আনতে পারে। যাঁরা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন। বন্ধুদের কাছে লোন পাবেন। প্রেমিকার সঙ্গে সন্ধ্যাবেলায় কিছুটা সময় কাটান।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি