সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্ট: সব জল্পনার অবসান। অশনি সংকেতের মাঝেই সুখবর শোনাল ইসরো। চাঁদের মাটি ছুতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায় ভারত। বুধবার পূর্ব নির্ধারিত সময়েই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩। ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ভারত। মঙ্গলবার দুপুরে ট্যুইটারে ইসরো একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘চন্দ্রযান ৩ মহাকাশযান অভিযান: নির্ধারিত সময় অনুযায়ী এগোবে। লাগাতার প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সবকিছু মসৃণ গতিতেই এগোচ্ছে। মিশন অপারেশনস কমপ্লেক্স উত্তেজনায় এবং উৎসাহে ফুটছে।
Chandrayaan-3 Mission:
The mission is on schedule.
Systems are undergoing regular checks.
Smooth sailing is continuing.The Mission Operations Complex (MOX) is buzzed with energy & excitement!
The live telecast of the landing operations at MOX/ISTRAC begins at 17:20 Hrs. IST… pic.twitter.com/Ucfg9HAvrY
— ISRO (@isro) August 22, 2023
ইতিমধ্যেই চন্দ্রযান ৩-এর ক্যামেরায় চাঁদের বেশ কয়েকটি ছবি তুলে শেয়ার করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। জানা গিয়েছে,২৩ অগাস্ট বিকেল ৫টা বেজে ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে’। ইসরো জানিয়েছে, ২৩ আগস্ট বিকেল ৫ টা ২০ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানকে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ইসরো-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে।

ইসরো-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান ৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি ডিডি ন্যাশনাল টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। মঙ্গলবারই চন্দ্রযান-২ এর অরবিটারের সঙ্গে সংযোগ স্থাপন করেছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ অবতরণের কাউন্টডাউন। চন্দ্রযান ৩ যদি সফলভাবে চাঁদে অবতরণ করতে পারে, তাহলে রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারত হল চতুর্থ দেশ যারা চাঁদের মাটিতে পা দেবে।
আরও পড়ুন চাঁদের প্রথম দর্শন পেল চন্দ্রযান-৩, প্রকাশ্যে এল ভিডিও

উল্লেখ্য, গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল চন্দ্রযান ৩। এখনও পর্যন্ত ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটারের যাত্রাপথের প্রতিটি ধাপ সে সফলভাবে পেরিয়েছে। ৫ আগস্ট চাঁদের কক্ষপথে পৌঁছয় চন্দ্রযান। ১৯ আগস্ট মূল যান থেকে বিচ্ছিন্ন হয়ে চন্দ্রপৃষ্ঠের দিকে রওনা দিয়েছে ল্যান্ডার বিক্রম। পেটে রোভার প্রজ্ঞানকে নিয়ে আপাতত অত্যন্ত জটিল প্রক্রিয়া চালাচ্ছে যানটি। তবে, চাঁদে সফট ল্যান্ডিংয়ে আদৌ সফল হবে কি না ল্যান্ডার বিক্রম, তা স্পষ্ট হবে আতঙ্কের সেই বিশ মিনিট কাটলে। অবতরণের শেষ ২০ মিনিট নিয়েই ইসরোর আশঙ্কার অন্ত নেই। চাঁদের মাটি ছোঁয়ার আগে ল্যান্ডার ‘বিক্রম’ চন্দ্রপৃষ্ঠের যে একগুচ্ছ ছবি তুলেছে, সেগুলি পর পর সাজিয়ে ভিডিও-র আকারে বুধবার প্রকাশ করে ইসরো। চন্দ্রপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার দূরত্বে, ল্যান্ডার পোজিশন ডিটেকশন ক্যামেরা থেকে সেগুলি তোলা হয়েছে ১৯ আগস্ট। এখনও পর্যন্ত সব পরিকল্পনা অনুযায়ী চলছে বলে জানিয়েছে ইসরো। বিক্রমের গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে। বিক্রম সঠিক সময়েই অবতরণ করবে বলেই আশাবাদী ইসরো।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
ইসরোর ১০১ তম অভিযান ব্যর্থ,মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন ব্যর্থ হল
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে