সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্ট: আজ ২৩ আগস্ট। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মিথুন এবং কুম্ভ রাশির জাতক/জাতিকাদের আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে পারে। দৈনিক রাশিফল অনুযায়ী মেষ রাশির জাতকদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক/জাতিকাদের আর্থিক সঙ্কটের মুখোমুখি হওয়ার থেকে সতর্ক থাকতে হবে। নাইলে বড়ো বিপদ ডেকে আনতে পারে। দেখে নিন বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে আজকের দিনটি।
আরও পড়ুন মিজোরামে কাজ চলাকালীন ভেঙে পড়ল নির্মীয়মান রেল ব্রিজ, মৃত ১৭ শ্রমিক
মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সময়ের মূল্য দিন। এটি আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাবে। আজ আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন। কাছের কোন বন্ধু আর আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি বিপদে পড়বেন। আজ আপনি প্রিয় মানুষের থেকে একটা সুন্দর সন্ধ্যা উপহার পেতে পারেন।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করার ফলে আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন। মা-বাবা আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। বড়ো কোন ঋণ থেকে আজ মুক্তি পাবেন। শারীরিক যন্ত্রণায় ভুগতে পারেন।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আপনার অনিয়ন্ত্রিত রাগের কারণে ক্ষতি হতে পারে। তাই নিজেকে সংযত করুন। অকারণে উত্তেজিত হয়ে যাবেন না। আপনার জন্য তা বিপদ ডেকে আনবে।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আজ আপনি অনেকটাই ফাঁকা সময় পাবেন। কর্মক্ষেত্রে আজ ভুল বোঝাবুঝি হতে পারে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। আপনি প্রিয় মানুষটির সঙ্গে আজ সিনেমা দেখতে যেতে পারেন।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
বিবাহিত জীবনের একটি ভালো সিন হতে চলেছে আজ। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। আজ আপনার আর্থিক উন্নতি হবে। বাবার প্রতি যত্ন নিন। হাত খরচ কমান।

আরও পড়ুন গুডবাই বিজুলি প্রসাদ, শেষঘুমে ভারতের প্রবীণতম এশিয়াটিক হাতি
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
দূরের কোনও জায়গা থেকে সুখবর আসতে পারে। আজ কাজের প্রচুর চাপ থাকবে। কাজের জায়গায় আজ আর্থিক অবস্থার উন্নতি হবে। আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা আপনাকে বিপদে ফেলবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। বন্ধুদের সঙ্গে আজ টাকা পয়সা নিয়ে ঝামেলা হতে পারে। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে উত্তেজিত হয়ে যাবেন না।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা আজ সফল হবে। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হবে। আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
ব্যবসা সম্পর্কিত কোনও আলোচনায় আজ না যাওয়াই ভালো। আপনার কাছে আজ অনেকেই টাকা ধার চাইতে পারে। কোনও প্রতিশ্রুতিতে পা দেবেন না। আজ আপনার অর্থের প্রয়োজন হতে পারে। খরচ বাড়বে।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্খা প্রকাশ করুন। নিজের ভুলের কারণে আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন। আপনার যে কোনও বিপদে বন্ধুরা পূর্ণ সহায়তা করবেন। আর্থিক উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
আজ আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। কিছু ইতিবাচক চিন্তা-ভাবনাকে কাজে লাগান। আজ আপনি কোনো কাজের জন্য দারুণ সুনাম অর্জন করবেন। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বুদ্ধিকে কাজে লাগান।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি