Home » নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই চিকেন

নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই চিকেন

সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্ট: সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই চিকেন রান্নায় দক্ষিণী স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাদুরাই চিকেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মাদুরাই চিকেন। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই মাদুরাই চিকেন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। মাদুরাই চিকেন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। মাদুরাই চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন- ৭৫০ গ্রাম
বেবি অনিয়ন- ৭টি
তেজপাতা- ৩টি
হলুদ- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ

আরও পড়ুন   নৈশভোজে নবাবি স্বাদ পেতে বানিয়ে ফেলুন দরবারি মটন


জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
গরম মশলা- ১ চা চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ


রন্ধন প্রণালী
প্রথমেই চিকেন ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে গোটা পেঁয়াজগুলি দিয়ে দিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে চিকেন দিয়ে দিন। বেশি কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি মাদুরাই চিকেন। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে চিকেনের এই পদ।

About Post Author