Home » লখিমপুরে গণধর্ষণ ও জোড়া খুনে পক্সো আদালতে নাবালকের যাবজ্জীবন কারাদণ্ড

লখিমপুরে গণধর্ষণ ও জোড়া খুনে পক্সো আদালতে নাবালকের যাবজ্জীবন কারাদণ্ড

সময় কলকাতা ডেস্ক,২৬ আগস্ট :উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ির এক পক্সো (POCSO)আদালত শুক্রবার জোড়া খুন এবং গণধর্ষণ মামলায় একজন কিশোরকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে এবং তার ৪৬,০০০ টাকার জরিমানা ধার্য করেছে।উল্লেখ্য, নিঘাসন থানা এলাকার অন্তর্গত একটি গ্রামে দুই কিশোরীকে গত বছর ১৪ সেপ্টেম্বর, তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল এবং নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। ১১ মাস বিচারের পরে পক্সো আদালতে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হল।

বিশেষ সরকারি কৌসুলি (পাবলিক প্রসিকিউটর) ব্রিজেশ কুমার পান্ডে বলেছেন যে ২২ আগস্ট কিশোরকে দোষী সাব্যস্ত করার পরে, অতিরিক্ত জেলা জজ রাহুল সিংয়ের বিশেষ পক্সো (POCSO) আদালত শুক্রবার বিভিন্ন ধারায় তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। ব্রিজেশ কুমার পান্ডে বলেন, আদালত আইপিসির 302/34 ধারায় কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৫০০০ জরিমানা, 452 ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা এবং 363 ধারায় ৫০০০টাকা জরিমানা সহ পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে।IPC-এর ধারা 201-এ ছয় বছরের কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা, IPC-এর 323 ধারায় এক বছরের কারাদণ্ড এবং ১০০০ টাকা জরিমানা।আদালত POCSO আইনের 5g/6 ধারার অধীনে কিশোরকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫০০০ টাকার জরিমানা করেছে, তিনি বলেন।

ব্রিজেশ কুমার  পান্ডে আরও বলেছেন যে, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বরে দুটি নাবালিকা মেয়ের  খুন এবং গণধর্ষণে মোট ছয়জন অভিযুক্ত ছিল যাদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং দুজন কিশোর।তিনি জানান, চার প্রাপ্তবয়স্ক আসামিকে ১৪ আগস্ট জুনেইদ ও সুনীলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং করিমুদ্দিন ও আরিফকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।তিনি আরও বলেছেন যে ১৬  থেকে ১৮ বছর বয়সী কিশোরটির বিশেষ পক্সো আদালতে বিচার করা হয়েছিল এবং শুক্রবার তাকে সাজা দেওয়া হয়েছে । ষষ্ঠ কিশোর অভিযুক্তের বিচার কিশোর বিচার  চলছে।

আরও পড়ুন : ছত্রিশগড়ে খুন করে মৃতদেহের পাশে নিহতের স্ত্রীকে ধর্ষণ করল একুশ বছরের তরুণ

About Post Author