সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট : স্বামীকে প্রেমিকের সঙ্গে মিলে খুন করে ডোবার গল্প ফেঁদে শেষরক্ষা হল না। খুনকে দুর্ঘটনার রূপ দিয়েছিলেন ৩৫ বছরের মনসুরা । কিন্তু চিত্রনাট্য ধোপে টিকল না। মুম্বাইয়ের পেলহার থানার পুলিশ, মহিলা এবং তার ৪০ বছর বয়সী প্রেমিককে শুক্রবার মহিলার স্বামীকে হত্যা করার এবং এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যুর মত রূপ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে।অপরাধ ধামাচাপা দিতে এবং গল্প ফেঁদে খুনকে ডুবে যাওয়ার মত দেখাতে এই দুজনকে সাহায্য করার অভিযোগে আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৫৫ বছরের রিজওয়ান আলির অভিযুক্তদের ইতিমধ্যেই অভিযুক্ত ও চিহ্নিত করেছে। মুল অভিযোগ ধনুবাগ এলাকার বাসিন্দা মনসুরা আলি ও নালাসোপাড়া পূর্ব, প্রেমিক গণেশ পণ্ডিতের বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে, দুই সন্তানের জননী মানসুরা ২১শে আগস্ট পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানিয়েছিলেন যে তার স্বামী রিজওয়ান (৫৫) নালাসোপাড়ার কলম্ব বিচে ডুবে মারা গেছেন। বর্তমানে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে, যা প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হয়েছিল।২১ আগস্ট, রিয়াজ আলিকে রহস্যজনক ভাবে মৃত অবস্থায় বাড়িতে আনা হয়েছিল।
সূত্রের খবর, রিয়াজ ও মনসুরা তাদের দুই সন্তানের সঙ্গে নালাসোপাড়া পূর্বের ধনুবাগ এলাকায় থাকতেন।
রিয়াজ মাছ বিক্রি করতেন, মনসুরা পাশের একটি মুদি দোকানে কাজ করতেন।অভিযোগ, দোকানের মালিক গণেশ পণ্ডিতের প্রেমে পড়েছিলেন মনসুরা।দুজনে মিলেই মনসুরার স্বামীকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছিল যাতে তারা বিয়ে করতে পারে।গণেশ পন্ডিত তার পরিকল্পনা অনুযায়ী পরিচিত কয়েকজনকে রিয়াজের সাথে কোলাম সমুদ্র সৈকতে পিকনিকে পাঠান।সন্ধ্যায় তারা একটি টেম্পোতে রিয়াজের মরদেহ নিয়ে ফিরে আসে এবং গুজব ছড়ায় যে রিয়াজ মদ্যপ হয়ে পড়ে গিয়ে মারা গেছেন।
রিয়াজের বোন নুরজাহান খান অভিযোগ করেছেন , “আমি মনসুরা ও গণেশ পণ্ডিতের সম্পর্কের কথা শুনেছিলাম এবং রিয়াজকেও বলেছিলাম কিন্তু সে এসব বিষয় অগ্রাহ্য করত । যখন আমি দুজনের বেশ কিছু আপত্তিকর ছবি মনসুরার সেল ফোনে দেখেছিলাম, তখন আমার সন্দেহ হয়। আমি তাকে রিয়াজের মৃত্যুর সম্পর্কে জিজ্ঞাসা করি।মৃত্যু নিয়ে তাকে সত্য বলতে বলি, সত্যি জানলে বাঁচাতে চেষ্টা করব এরকমও মনসুরাকে বলেছিলাম।”
পুলিশ মনসুরার সঙ্গে কথা বলে বক্তব্যে অসংগতি লক্ষ্য করে। মনসুরা ও গণেশ পন্ডিত মিলে গল্প ফেঁদে ঘটনার অভিমুখ ঘোরাতে চাইছে বলেই সন্দেহ হয় পুলিশের। মৃত্যুর ঘটনায় উপস্থিতদের জেরা করে তারা দ্রুত তাদের তদন্তের জাল গুটিয়ে আনে।ইতিমধ্যেই অভিযুক্তরা মুখ খুলতে শুরু করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর , মনসুরা স্বীকার করে নিয়েছে যে তাঁর প্রেমিক গণেশ পণ্ডিত রিয়াজকে হত্যার পরিকল্পনা করেছিল। মৃতের স্ত্রী এও বলেছে যে, তার প্রেমিক যে তার স্বামী রিয়াজকে হত্যা করার পরিকল্পনা করছে তা জানলেও কীভাবে সে পরিকল্পনাটি কার্যকর করবে তা মনসুরার জানা ছিল না।এদিকে ময়নাতদন্তের জন্য পাঠানো দেহের প্রাথমিক ময়নাতদন্তে ফলে মৃত রিয়াজের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।তুলিঞ্জ পুলিশ আগে দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করলেও বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।রিয়াজ মুম্বাইয়ের পেলহার থানা এলাকায় নিহত হওয়ায় মামলাটি পেলহার থানায় স্থানান্তরিত হয়েছে।।


More Stories
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার