Home » শান্তনু ঠাকুরের কনভয়ে ‘ধাক্কা’ ,এয়ারপোর্ট থেকে ধাওয়া করছিল গাড়িটি বলে অভিযোগ জাহাজ মন্ত্রীর

শান্তনু ঠাকুরের কনভয়ে ‘ধাক্কা’ ,এয়ারপোর্ট থেকে ধাওয়া করছিল গাড়িটি বলে অভিযোগ জাহাজ মন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক,২৬ আগস্ট : কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর  কনভয়ে একটি গাড়ি ধাওয়া করে এসে ধাক্কা মেরেছে বলে অভিযোগ তুললেন খোদ শান্তনু ঠাকুর। শনিবার সন্ধ্যায় একটি গাড়ি তাঁর কনভয়ে ধাক্কা মারে বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর । গাড়িটি বিমানবন্দর থেকে তাঁর কনভয়কে ‘ফলো ‘ করছিল, এমনটাই অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর।

কেন্দ্রীয় মন্ত্রী শনিবার অভিযোগ করেন, তিনি সন্ধ্যায় বিমানবন্দর থেকে ঠাকুরবাড়ি থেকে ফেরার পথে তাঁর কনভয়ে ধাক্কা মারা হয় । মন্ত্রী জানিয়েছেন,বিমানবন্দর থেকে তাঁর বাড়ি ঠাকুরনগর অনেকটাই রাস্তা। দমদম বিমানবন্দরের কিছুটা পর থেকে দশ কিলোমিটারের বেশি রাস্তা তাঁদের কনভয়কে পিছু থেকে ধাওয়া করছিল একটি গাড়ি। গুমা পার করার পরে অশোকনগরের মানিকতলায় তাঁদের কনভয় জ্যামের কারণ আটকায়। মন্ত্রীর কনভয় জ্যামে আটকালে সেখানে এসে  কনভয়কে ধাক্কা মারে পিছু নেওয়া গাড়িটি, অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।শান্তনু ঠাকুর জানিয়েছেন তিনি মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য জানিয়েছেন।

জাহাজ প্রতিমন্ত্রী তাঁর কনভয়ে ধাক্কা মারার অভিযোগ তোলায় বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে  মতুয়া নাগরিক সমাজেও। উল্লেখ্য, এরআগে সাম্প্রতিক অতীতে একাধিকবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা ঘটেছে।গতবছর তাঁর কনভয়ে থাকা একটি গাড়ির লরির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু এরআগে কোনও নেতা মন্ত্রী শান্তনু ঠাকুরের মত এভাবে কনভয়কে পিছু ধাওয়া করে এসে ধাক্কার অভিযোগ তোলেন নি।

আরও পড়ুন :লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চালিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ২টি ব্যাঙ্ক স্টেটমেন্ট বাজেয়াপ্ত ইডির

About Post Author