সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্ট: সাধারণ মানুষের জন্য দারুণ সুখবর। একধাক্কায় অনেকটাই কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনা গিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই ভর্তুকির সুবিধা পাবেন। ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল এবং বিপিসিএল-কে ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা, দিল্লিতে ১১০৩ টাকা, মুম্বইয়ে ১১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১১১৮.৫০ টাকা। সরকারি ভর্তুকি যুক্ত হওয়ায় প্রতিটি সিলিন্ডারের দাম ১০০০ টাকার নীচে নেমে এল। যার কারণে মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের পকেটে অনেকটাই স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, জ্বালানির জ্বালায় গত একবছর ধরে হাত পুঁড়ছে মধ্যবিত্তের। এই অবস্থায় গত মার্চ মাসেই রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছিল। সেসময় থেকেই নতুন করে দাম বৃদ্ধির জেরে কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে রান্নার গ্যাসের দাম হয়েছিল ১১২৯ টাকা। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের মূল্যও কেজি প্রতি বেড়েছিল ২৪ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছিল।
আরও পড়ুন ছাত্রমৃত্যুর জের, যাদবপুরে সিসিটিভি বসানো নিয়ে উপাচার্যের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের
উল্লেখ্য, ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে হেঁসেলে টান পড়ছে আম বাঙালির। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম। মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা দিয়ে ফের ১১০০ ছাড়িয়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। ২০১৪ সালের শেষের দিকে কলকাতায় রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। সে সময় রান্নার গ্যাসের ওপর ভর্তুকি থাকায় কিছুটা হলেও সুরাহা মিলেছিল গ্রাহকদের। তবে বর্তমানে লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিঃশ্বাস অবস্থা হয়ে উঠেছে মধ্যবিত্তের। এহেন পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমে যাওয়ায় অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭