দীপ সেন , সময় কলকাতা ,৬ অক্টোবর :আবার একটি কারখানায় বিস্ফোরণ। মাঝে কয়েক দিনের ব্যবধান, ব্যবধান কয়েক কিলোমিটারের । বাজি কারখানায় বিস্ফোরণের পরে এবার রংএর কারখানায় বিস্ফোরণ ও বিধ্বংসী আগুন। আগুনে গুরুতর জখম ৩।
মাঝখানে দশটা দিন কেটেছে। মোচপোলের বাজি কারখানায় দুঃস্বপ্নের স্মৃতি এখনও কাটে নি। এরমধ্যেই বারাসাতের কদম্বগাছিতে রংএর কারখানায় বিস্ফোরণ বুধবার সন্ধ্যের দিকে, বিস্ফোরণ থেকে লেগে যায় আগুন।আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে যায়,কালো ধোঁয়ার চারদিক অন্ধকার।আগুনে পুড়ে গুরুতর জখম রং কারখানার মালিক ও দুই কর্মচারী।এলাকায় দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে পৌঁছে যায়। প্রাথমিক ভাবে দমকলকর্মী অনুমান, রাসায়নিক থেকে বিস্ফোরণ ঘটার পরেই কারখানায় মজুত দাহ্য বস্তু থেকে বিধ্বংসী আগুন লাগে। আহতদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন : দিনহাটায় ছিনতাই আটকাতে ব্যর্থ পুলিশ ছিনতাইবাজদের গণপ্রহারের হাত থেকে বাঁচাতে সফল


More Stories
পথ দুর্ঘটনায় নিহত দুই গৃহবধূ
গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আরশাদ উজ জামান
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী