Home » চন্দ্রবাবু নাইডু তদন্তে সহযোগিতা করছেন না : অন্ধ্র পুলিশ

চন্দ্রবাবু নাইডু তদন্তে সহযোগিতা করছেন না : অন্ধ্র পুলিশ

সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বর : চন্দ্রবাবু নাইডুকে নিয়ে পুলিশ সন্তুষ্ট নয়। একদিকে টিডিপি সমর্থকরা চন্দ্রবাবু নাইডু গ্রেফতার হওয়ার প্রতিবাদে যখন রাস্তায় নেমেছেন তখন এপি পুলিশ (অন্ধ্রপ্রদেশ পুলিশ) জানাল, প্রশ্নোত্তর পর্বে  মোটেই সহযোগিতা করছেন না  প্রাক্তন  মুখ্যমন্ত্রী ও টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু।

উল্লেখ্য,যে অপরাধ তদন্ত বিভাগ যা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডুকে দক্ষতা উন্নয়ন কর্পোরেশন কেলেঙ্কারির (স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন স্ক্যাম )মামলায় গ্রেপ্তার করেছিল, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জিজ্ঞাসাবাদের সময় অসহযোগী ছিলেন অর্থাৎ সহযোগিতা করেন নি। এও জানানো হয়েছে, চন্দ্রবাবু  অস্পষ্টভাবে উত্তর দিয়েছিলেন যে তিনি বেশকিছু বিষয় মনে করতে পারছেন না।

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার একদিন পরে, চন্দ্রবাবু নাইডুকে রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে বিজয়ওয়াড়ার দুর্নীতি দমন ব্যুরো আদালতে হাজির করা হয়েছিল।।

আরও পড়ুন :চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ, আটক অভিনেতা পবন কল্যাণ

About Post Author