সময় কলকাতা ডেস্ক,২০ সেপ্টেম্বর : ধানক্ষেত থেকে মিলল ৪১ বছরের প্রদীপের নিথর দেহ আর দেহে ছিল অসংখ্য ছুরির আঘাত। অভিযোগ,তাকে খুন করেছে তার ঘনিষ্ঠ বন্ধু। কারণ, বন্ধুর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল স্ত্রীর, এমনটাই সন্দেহ করেছিল অভিযুক্ত । শেষ পর্যন্ত বন্ধুকে ছুরি মেরে খুন করার অভিযোগে গ্রেফতার হতে হল মধ্যবয়সী মালয়ালি মাছব্যবসায়ী বিনোদ কাল্লুঙ্গালকে। কেরালার থিরুভাল্লার পুল্লাদ শহরে ৪৬ বছর বয়সী বিনোদ তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের সন্দেহে তার বন্ধুকে হত্যা করেছে বলে অভিযোগ।
কেরালার পরকালের স্থানীয় বাসিন্দা প্রদীপকে মঙ্গলবার তার বাড়ির কাছে ধানক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায়।পুলিশ তার বন্ধু ও মাছ ব্যবসায়ী ভারায়ানুরের বাসিন্দা বিনোদ ওরফে মনসি কাল্লুঙ্গালকে পুলিশ হেফাজতে নিয়েছে ।প্রতিবেশীদের মতে, সোমবার রাতে মন্সি ও প্রদীপের বাড়িতে তুমুল ঝগড়া হয়।অভিযুক্ত পরে বন্ধু ও আত্মীয়দের জানায় যে, রাগের মাথায় সে তার বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়েছে। তবে তার আত্মীয় ও প্রতিবেশীরা এলাকায় খোঁজাখুঁজি করেও প্রদীপের সন্ধান পায়নি।সকালে তারা আবার তল্লাশি চালিয়ে ধান ক্ষেতে পা ডুবিয়ে কাদায় তার লাশ পড়ে থাকতে দেখে।নিহতের পেটে একটি মারাত্মক আঘাত সহ শরীরে পাঁচটি ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।
“অভিযুক্ত প্রথমে তার বন্ধুর পেটে ছুরিকাঘাত করে। পরবর্তীতে তার জীবন বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু মনসি তাকে তাড়া করে, তার পিঠে আরও চারটি ছুরিকাঘাত করে এবং তাকে ধানক্ষেতে কাদায় ঢেকে রেখে যায়,”পুলিশ জানিয়েছে।অভিযুক্ত ধরা পড়ার পরে পুলিশকে বলেছিলেন যে, সে একাই এই অপরাধ করেছে।
বুধবার পুলিশ জানায় , অভিযুক্তর সন্দেহ ছিল দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক চলছে প্রদীপের। তার স্ত্রীর সঙ্গে প্রদীপের পরকীয়ার সন্দেহে এই খুন বলেই মনে করছে পুলিশ ।পুলিশের একটি ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে।প্রদীপ অবিবাহিত এবং তার মা সরম্মা ছাড়া তার আত্মীয় বলতে কেউ ছিল না । প্রদীপের মৃতদেহ কোট্টায়াম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা উপত্যকায় নিহত ছয়


More Stories
বারাসাতের একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগ জমা পড়ল থানায়
বিয়ের আসরে গণধ*র্ষণের শিকার গৃহবধূ
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?