Home » উত্তরপ্রদেশ : পাঁচবছর বয়সী নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সাত বছরের নাবালক

উত্তরপ্রদেশ : পাঁচবছর বয়সী নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সাত বছরের নাবালক

সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর : ধর্ষণের দায়ে অভিযুক্ত সাত বছরের নাবালক । উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় একটি চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনায়, একটি সাত বছরের ছেলের বিরুদ্ধে  তার পাড়ার পাঁচ বছরের একটি মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।রবিবার গভীর রাতে জেলার আকবরপুর থানার সীমানার অন্তর্গত একটি গ্রামে ঘটে যাওয়া ঘটনাটি বুধবার প্রকাশ্যে আসে, যখন পুলিশের কাছে আইপিসির 376 ধারা এবং পকসো আইনের 5/6 ধারায় এফআইআর দায়ের করা হয় ।মঙ্গলবার মেয়েটির মা  অভিযোগ দায়ের করেন। ফলশ্রুতি অভিযুক্ত সাত বছরের নাবালক।

অভিযুক্ত সাত বছরের নাবালক ও নির্যাতিতা নাবালিকাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং মেডিকেল রিপোর্টে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলেই পুলিশ সূত্রে জানানো হয়েছে।পাঁচ বছর বয়সী মেয়েটির মা জানান, ঘটনাটি ঘটার সময় তার মেয়ে খেলতে গিয়েছিল। মেয়েটি বাড়িতে বিষয়টি জানায়। তারা স্তম্ভিত ও হতচকিত হলেও তারা আইনের দ্বারস্থ হয়।

আরও পড়ুন কেনিয়ার কুখ্যাত খুনী চেমিরমির মার্কিন জেলে খুন

আকবরপুর কোতোয়ালি থানার আইসি সতীশ সিং বলেন, পুলিশ এই মামলাটি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখছে। সতীশ সিংহ জানিয়েছেন,” সাত বছরের কম বয়সী কোনো শিশু অপরাধ করলে তা অপরাধের শ্রেণীতে পড়ে না।তবে আইনি মতামত নিয়েই এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার এফআইআর নথিভুক্ত করা হয়েছে।” সূত্রের খবর, এই অনভিপ্রেত ও অভূতপূর্ব আইনবিরুদ্ধ ঘটনায় কী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব তার জন্য সংশ্লিষ্ট জেলার আইনি এবং প্রশাসনিক স্তরে উচ্চ পর্যায়ের আধিকারিকদের  মধ্যে সবধরণের আলাপচারিতা জারি রাখা হয়েছে।

আরও পড়ুন একদিনের ক্রিকেটে এক ম্যাচে শতরান ও পাঁচ উইকেট! জানেন এই বিরল কৃতিত্ব রয়েছে রয়েছে কোন কোন ক্রিকেটারদের? 

About Post Author