Home » হামসফর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

হামসফর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বরঃ গুজরাটে হামসফর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন যাত্রীরা। জানা গিয়েছে, প্রথমে ইঞ্জিনে আগুন লাগে, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য কামরায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত গোটা ট্রেন খালি করে দেওয়া হয়েছে বলেই খবর। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ত্রিরুচিরাপল্লী জংশন থেকে শ্রী গঙ্গানগর জংশনে যাচ্ছিল। ট্রেনটি গুজরাটের ভালসাড স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময় পাওয়ার ব্রেকভ্যানে আগুন ও ধোঁয়া দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কামরাগুলি থেকে সমস্ত যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

যদিও এই দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। দ্রুত ট্রেন খালি করার কাজ শুরু হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টায় লেগে পড়েন দমকল কর্মীরা। হামসফর এক্সপ্রেসের একাধিক যাত্রী অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। এর আগে গত ৩ সেপ্টেম্বর ২২৫০২ ডাউন বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে আগুন লাগে। মালদহ টাউন স্টেশনে ট্রেন ছাড়ার পরপরই বি-১ শীততাপ নিয়ন্ত্রিত কোচে আগুন দেখতে পান রেলকর্মীরা।

আরও পড়ুন    ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ নিয়ে টানাপোড়েন অব্যাহত, শপথগ্রহণের অনুষ্ঠান রাজভবনে করতে চান রাজ্যপাল

ধোঁয়া দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর জরুরি ব্রেক কষে তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেন যাত্রীরা। ট্রেনটিকে ফিরিয়ে আনা হয় মালদহ স্টেশনে। এরপরই যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনার ব্যবস্থা করেন রেল কর্মীরা। যদিও এই ঘটনায় কোনও ক্ষতি হয়নি বলেই রেল সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ২২৫০২ বেঙ্গালুরু সুপরাফাস্ট ট্রেনটি অসমের নিউ তিনসুকিয়া থেকে বেঙ্গালুরুর যাচ্ছিল ট্রেনটি। ট্রেনটি মালদহ ছেড়ে যাওয়ার পরপরই একটি এসি থ্রি টায়ার কোচে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। অত্যন্ত তৎপরতার সঙ্গে কোচ সরানোর ব্যবস্থা করা হয়। অন্য কোচ লাগিয়ে তবেই ছাড়া হয় ট্রেনটি।

About Post Author