সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : বিয়ের কিছুদিনের মধ্যেই স্ত্রী বাপের বাড়ি চলে গেলেও তা মানতে নারাজ ছিল স্বামী।স্ত্রীকে কিছুতেই ফেরত পাঠাতে রাজি ছিল না শ্বশুরবাড়ির লোকেরা । বেশ কিছুদিন ধরেই স্বামী শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফেরত পাঠাতে বলে চলেছিল ।শাশুড়ি আর শ্যালকও ছিল নাছোড়বান্দা। শেষমেশ রেগেমেগে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি আর শ্যালককে খুন করে আগুন ধরিয়ে দিলেন ক্ষিপ্ত স্বামী। আগুনে জ্যান্ত পুড়ে মৃত্যু হল শাশুড়ি আর শ্যালকের। নৃশংস ও মর্মান্তিক কাহিনীর এখানে ইতি নয়। সেই আগুনে নিজেও ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তিনি।
আরও পড়ুন চীনের দক্ষিণাঞ্চলে গুইঝো প্রদেশের কয়লা খনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত অন্তত ১৬
সূত্রের খবর,স্ত্রীকে ফেরত পাঠাতে অস্বীকারকারী তার শাশুড়ি এবং শ্যালককে খুন করার পর আত্মহত্যা করেছে ব্যক্তি।ঘটনাটি ঘটেছে রবিবার মহারাষ্ট্রের অমরাবতী জেলার বেনোদা গ্রামে। পুলিশ জানিয়েছে জানিয়েছে, অভিযুক্ত আশিস ঠাকরে, হত্যাকাণ্ডের পরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল এবং নিজেই তাতে ঝাঁপ দিয়েছিল।
আরও পড়ুন : পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে গঙ্গারামপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, ক্ষোভ উদাসীনতা ও বঞ্চনার
এলাকায় বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন এবং আগুনের মধ্যে থেকে তিনটি পোড়া লাশ উদ্ধার করেন।মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক কলহের জের ধরে ওই ব্যক্তির শ্যালক ও শাশুড়িকে খুন করা হয়েছে। পুলিশি তদন্ত চালু রয়েছে।
আরও পড়ুন রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, নবান্নে ভার্চুয়াল বৈঠক মুখ্যসচিব – স্বাস্থ্যসচিবের


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!