সময় কলকাতা ডেস্ক, ২৭ সেপ্টেম্বর: চিকেনের একই রকম পদ থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই চিকেন রান্নায় বিদেশি স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি চিকেন কারি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন জাপানি চিকেন কারি। বিশেষ করে ভাত বা রুটির সঙ্গে একবার এই জাপানি চিকেন কারি ডিনারে খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। জাপানি চিকেন কারি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। জাপানি চিকেন কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংস: ৭৫০ গ্রাম
ডুমো করে কাটা পছন্দের সবজিঃ ১ কাপ
সয়া সস্: ২ টেবিল চামচ
দারচিনি: বড় একটি টুকরো
স্টার অ্যানিস: একটি
ময়দা: ২ টেবিল চামচ
মাখন: ২ টেবিল চামচ
তেল: ৩ টেবিল চামচ
জাপানি কারি মশলা: ২টেবিল চামচ
আপেলের রস: আধ কাপ
টম্যাটো সস্: ২ টেবিল চামচ
নুন: স্বাদ মত
আরও পড়ুন বাঙালির মননে বিদ্যাসাগর : বারাসাত সামাজিকের ‘মনন দিবস’ উদযাপন

রন্ধন পদ্ধতি
প্রথমেই চিকেন ভাল করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিন। এরপর কড়াইতে সামান্য তেল ও নুন দিয়ে তাতে মাংসের টুকরোগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মাংস একটু সেদ্ধ হলে কড়াই থেকে তুলে নিন। এবার ওই কড়াইতেই দুই টেবিল চামচ মাখন দিয়ে তার মধ্যে ময়দা এবং কারি মশলা দিন। এরপর আস্তে আস্তে জল মেশান। খেয়াল রাখবেন যেন ময়দা দেওয়ার পর দলা না পাকিয়ে যায়। এবার কড়াইতে দুই টেবিল চামচ সয়া সস্, দারচিনি,আপেলের রস, দুই টেবিল চামচ টম্যাটো সস্ এবং স্টার অ্যানিস দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। ৫-৭ মিনিট নাড়াচাড়া করে ভেজে রাখা মাংসের টুকরো এবং সবজি দিয়ে ১০ মিনিট রান্না করুন। গরম গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন জাপানি চিকেন কারি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি