সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা : কলেজ ছাত্রীর মৃত্যু হল ট্যাঙ্কারের ধাক্কায়। জানা গিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারানো কলেজ পড়ুয়া ছাত্রী সাইকেলে করে দিদির বাড়ি যাওয়ার সময় গ্যাসবাহী ট্যাঙ্কারটি তাকে ধাক্কা মারলে, ঘটনাস্থলেই মারা যায় সে। পূর্ব বর্ধমানের কালনায় মর্মান্তিক ঘটনাটি বুধবার ঘটে। মৃতা ছাত্রীর নাম চায়না মন্ডল, সে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিল বলেই জানা গিয়েছে ।
আরও জানা গিয়েছে, বুধবার সকালেই দিদির বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় কলেজ ছাত্রীটি। এদিন নিজের বাড়ি সমুদ্রগড়ের মোল্লার বিল এলাকা থেকে নিচু চাপাহাটি এলাকায় দিদির বাড়ি সাইকেলে করেই যাচ্ছিল সে। তবে দিদির বাড়িতে যাওয়া বা নিজের বাড়ি ফেরা কোনওটাই শেষ পর্যন্ত হয় নি কারণ দিদির বাড়ি যাওয়ার পথে চরম বিপত্তি ঘটে। কালনার নিমতলা বাজার এলাকা অব্দি পৌঁছাতে পেরেছিল কলেজ পড়ুয়া। তারপরে ঘটে দুর্ঘটনা। একটি গ্যাসের ট্যাঙ্কার তার সাইকেলকে ধাক্কা মারলে ট্যাঙ্কারের ধাক্কায় ছিটকে পড়ে মেয়েটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালনা মহকুমা হসপিটালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় নাদনঘাট থানার পুলিশ। ট্যাঙ্কারটিকে আটক করেছে নাদনঘাট থানা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাইকেল আরোহী চায়নার দোষ ছিল না। এলাকাবাসীরা এও বলছেন কালনা সহ পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় পথ দুর্ঘটনা অস্বাভাবিক বিষয় নয় বরং নিত্য-নৈমিত্তিক । প্রশাসনিকভাবে পথ দুর্ঘটনা রুখতে যা যা বলা হয় তার প্রয়োগ হয় না। যান চলাচল নিয়ন্ত্রণ বা তার গতি নিয়ন্ত্রণ সহ পথ দুর্ঘটনা রুখতে করণীয় পদক্ষেপ গ্রহণ ও নজরদারি যা কিনা প্রশাসনিক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সমুদ্রগড়, পূর্বস্থলী বা কালনার পুলিশ প্রশাসন ব্যর্থ বলে মনে করছেন স্থানীয়রা।।
আরও পড়ুন :পথ দুর্ঘটনায় মৃত্যু বেঙ্গালুরুর ইনফোসিস ও অ্যাকসেঞ্চারের ৪ সফটওয়ার ইঞ্জিনিয়ারের


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম