সময় কলকাতা ডেস্ক, ২ অক্টোবর : গান্ধি জন্মজয়ন্তীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের ক্ষোভের আঁচের ছোঁয়া দেশের রাজধানীতে। উল্টোদিকে, তৃণমূলের ক্ষোভের আবহে চুপ করে বসে নেই কেন্দ্র। তারা তৃণমূলের আন্দোলনের মোকাবিলায় তাদের রাজনৈতিক চাল হিসেবে, বিক্ষুব্ধ তৃণমূলের ক্ষোভের কেন্দ্রবিন্দু গিরিবাজ সিংকে সামনে না এনে এগিয়ে দিচ্ছে মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, খাদ্য, গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বিগত ছ’মাসের মধ্যে তৃণমূলের প্রশ্নের জবাবদিহি করেছেন এবং কেন পশ্চিমবঙ্গের শাসক দল একশ দিনের কাজের বকেয়া টাকা পায়নি তা যুক্তি সহকারে তুলে ধরেছিলেন। এবার আবার কেন্দ্র-রাজ্য সংঘাত প্রশমনের প্রধান চরিত্র হিসেবে অবতীর্ণ হতে চলেছেন তিনি।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করতে কেন্দ্রীয় সরকারের থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের ‘বকেয়া টাকা’ আদায়ের জন্য দিল্লিতে আগেই পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা। সোমবার গান্ধি জন্মজয়ন্তীতে রাজঘাটে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করে তৃণমূল। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সাংসদ, মন্ত্রী-বিধায়করা। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। যদিও মঙ্গলবার কী কী কর্মসূচি নেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ৩ অক্টোবরের কর্মসূচি চূড়ান্ত করতে সোমবার ফের বৈঠকে বসছে তৃণমূল নেতৃত্ব। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। ধর্ণা আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূলের প্রতিনিধি দলের। তবে তৃণমূল গিরি রাজ সিংহের বিরুদ্ধে মুখর হওয়ার পরে কেন্দ্র কৌশল পাল্টায়।
তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে গিরিরাজ যে দেখা করবেন না তা একপ্রকার নিশ্চিত হয়ে যায় সোমবার সকালেই। রবিবার রাতে তৃণমূলের বৈঠকে ওঠে বিষয়টি। বৈঠকে উপস্থিত অধিকাংশ নেতা- নেত্রীদের মত ছিল, গিরিরাজ সিং দেখা না করলে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনও দরকার নেই। যদিও অভিষেক মনে করেছিলেন , প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করা উচিত।
সোমবার যথারীতি জানা যায় গিরিরাজ সিং সময় দিতে পারছেন না তৃণমূলকে । কেন্দ্র তাঁর জায়গায় সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে সামনে এনেছে।তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, খাদ্য, গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির । সূত্রের খবর, কেন্দ্রের তরফে হয়েছে তৃণমূলকে সেরকম জানিয়ে দেওয়া হয়েছে।
এখন প্রশ্ন, কেন গিরিরাজ সিংয়ের বদলে প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে তৃণমূলের মোকাবিলা করতে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে কেন্দ্র? এর একাধিক উত্তর খুঁজে বের করে আনছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গিরিরাজ রাজনৈতিক প্রচারে থাকার কথা যতই বলুন কেন্দ্র যে এ বিষয়ে কৌশলী তা নিয়ে সন্দেহের বিশেষ অবকাশ নেই।প্রথমত গিরিবাজ সিংকে ঘিরে তৃণমূলের অগ্নিবর্ষী বক্তব্যের পরে বিষয়টিকে আর বাড়তে দিতে চায়না কেন্দ্র। দ্বিতীয়ত,সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে সামনে খাড়া করলে বিষ্ণুপুরের বিষয় ও একাধিক বঞ্চনার বিষয়ে প্রতিনিধি দলের মোকাবিলা করা কিছুটা হলেও সহজ হবে কারণ তিনি গেরুয়াধারী মহিলা নেত্রী। পাশাপাশি, কেন্দ্রের বঞ্চনার বিষয়ে বঙ্গের শাসকদলের নেতাদের মুখোমুখি আগেও হয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং দু-দুবার সুকৌশলে বিষয়টির মোকাবিলাও করতে পেরেছিলেন তিনি।।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের