সময় কলকাতা ডেস্ক : বারাসাতের ৬৩ বছর বয়সী শর্মিষ্ঠা মুন্সী খুনের তদন্ত ভেদ। লাউহাটি থেকে পুলিশ বারাসাতের প্রবীণা খুনের ঘটনায় পাকড়াও করল এই কাণ্ডের দুই অভিযুক্তকে। ধৃতদের নাম বল্টু ও মানিক বলেই জানা গিয়েছে। খুনের কারণ হিসেবে জানা গিয়েছে, চুরি করতে অভিযুক্তরা বাড়িতে ঢুকলে বাধা দিতে গিয়েই খুন হন তিনি। চুরি করতে ঢুকে বাধা পেয়ে শর্মিষ্ঠা মুন্সীকে খুন করে অভিযুক্তরা। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনাস্থলে যান। সঙ্গে এসডিপিও অনিমেষ রায় প্রমুখ ঘটনাস্থলে যান। এলাকায় সরেজমিনে তদন্ত করে পুলিশ জানতে পারে, খুনিরা চম্পট দিয়েছে লাউহাটির দিকে। পুলিশের একটি বিশেষ দল রওয়ানা হয় লাউহাটির দিকে। বিপদের গন্ধ পেয়ে,পুলিশের ভয়ে,লাউহাটির একটি নেশামুক্তির কেন্দ্র ( রি- হ্যাব সেন্টারে ) গা ঢাকা দেয় বল্টু-মানিক জুটি। পুলিশ সেখান থেকে তাদের পাকড়াও করে। অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করেছে বলেই জানা গিয়েছে। প্রবীণা খুনের ঘটনা সামনে আসতেই পুলিশ কয়েকঘন্টার মধ্যেই পাকড়াও করেছে অপরাধীদের।।
বিস্তারিত পরে আসছে


More Stories
বাদুড়িয়ায় আলিবাবার গুপ্তধনের গুহা, গ্রেফতার দীপঙ্কর ঘনিষ্ঠ আরো দুই
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
বারাসাত মেডিক্যাল কলেজে তরতরিয়ে বাড়ছে গাঁজাগাছ